খড়গপুর : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত স্তরে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত তথা গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গের পঞ্চায়েত স্তরে যে ধরনের দুর্নীতি হয়েছে, তা অন্য কোনও রাজ্যে দেখা যায়নি। এই পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে। পঞ্চায়েত প্রধান-সহ এর সঙ্গে জড়িত অনেকেই অফিসে আসছেন […]
Category Archives: রাজ্য
মুর্শিদাবাদ : পুলিশি জেরার মুখোমুখি হলেন হুমায়ুন কবির। শনিবার রেজিনগর থানায় হাজিরা দিয়ে চার ঘণ্টা পরে থানা থেকে বেরোন হুমায়ুন। তবে সংবাদমাধ্যমে তিনি কোনও মন্তব্য করতে চাননি। সকালে হাজিরা দিতে যাওয়ার আগে দলের সদস্যদের বিশৃঙ্খলা এড়াতে বার্তা দিয়েছিলেন হুমায়ুন। এর মাঝে তাঁর বাড়ির সামনে বিজেপির যুব মোর্চার কর্মী-সমর্থকেরা পতাকা হাতে জমায়েত হলেও কোনও বিশৃঙ্খলা তৈরি হয়নি। […]
কলকাতা : শনিবার ফেসবুক লাইভে আসেন মমতা। সেখানে তৃণমূলে ভাঙন, পার্টি অফিস দখল ও চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। একইসঙ্গে চন্দ্রিমার ইস্তফার পর দলের রাজ্য সভাপতির দায়িত্ব নিচ্ছেন বলেও জানান। মমতা বলেন, বেইমানি করারও তো একটি সীমা থাকা উচিত। যে পার্টি জন্মদাত্রী মা, তার সঙ্গেই বেইমানি। আপনারা তো এখন সরাসরি বিজেপি করছেন। আপনারা […]
কলকাতা : একে একে দল ছেড়েছেন বহু হেভিওয়েট নেতা-নেত্রী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী তথা তৃণমূলের অন্যতম বিশ্বস্ত মুখ চন্দ্রিমা ভট্টাচার্যও সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের পর চন্দ্রিমা ভট্টাচার্যের এই সিদ্ধান্ত কালীঘাটের জন্য অত্যন্ত বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তৃণমূলের সঙ্গে সব […]
আরামবাগ : অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা না পেয়ে শনিবার গোঘাট-১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) দফতরের বিক্ষোভ দেখালেন শতাধিক উপভোক্তা। তাঁদের অভিযোগ, সরকার দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার ঘোষণা করলেও বহু যোগ্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি। পাশাপাশি অনলাইনে অনেকের আবেদনের পাশে “Application Rejected” দেখানো হলেও কেন আবেদন বাতিল হয়েছে, সে বিষয়ে কোনও […]
কলকাতা : বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। ৬টি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্য দিকে, উত্তরবঙ্গে বৃষ্টি তুলনামূলক কমেছে। তবে দার্জিলিং, কালিম্পঙে কিছু দিনের মধ্যে ফের শুরু হতে পারে ভারী বর্ষণ। আগামী সোমবার […]
জম্মু: জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্পের যাত্রী নিবাস থেকে পবিত্র অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা হয়েছেন পুণ্যার্থীদের তৃতীয় দল। শনিবার ভোরে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অমরনাথের উদ্দেশ্যে রওনা হন তীর্থযাত্রীরা। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভক্তরা অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা হন। দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা ভক্তরা জানাচ্ছেন, এবার অমরনাথ যাত্রাকে ঘিরে পুলিশ ও প্রশাসনের […]
কলকাতা : নাম না করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণের পরে তিনি বলেন, ‘নির্বাচনের সময়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। তার জেরে ভোট পরবর্তী হিংসায় আমাদের বহু কর্মী আক্রান্ত হন।’ এর পরেই দিলীপ সরাসরি বলে দেন, ‘এই ধরনের ঘটনায় জড়িতদের বাইরে নয়, জেলেই থাকা উচিত।’ তৃণমূলের বিদ্রোহী […]
কলকাতা : “নাগরিক পরিষেবা যাতে স্বচ্ছ, ঝামেলামুক্ত এবং সহজলভ্য হয়, তা নিশ্চিত করতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ।” শুক্রবার এক্সবার্তায় এ খবর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি যুক্ত করে তিনি লিখেছেন, “আজ অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, খতিয়ান (Record-of-Rights) এবং জমির দাগের তথ্য (Plot Information) পাওয়ার জন্য পূর্ববর্তী সরকার যে অ্যাপ্লিকেশন ফি (enquiry charges) আদায় […]
নবদ্বীপ : নদিয়ার নবদ্বীপ পুরসভায় তৈরি হয়েছে নজিরবিহীন রাজনৈতিক ও প্রশাসনিক সংকট। ২৪ ওয়ার্ডের এই পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর একযোগে পদত্যাগ করায় বর্তমান পুরবোর্ড কার্যত ভেঙে পড়েছে। শুক্রবার ১১ নম্বর ওয়ার্ডের প্রবীণ কাউন্সিলর গৌরাঙ্গ চন্দ্র রায় জানান, চেয়ারম্যান দীর্ঘদিন বিচারবিভাগীয় হেফাজতে থাকা সত্ত্বেও পদত্যাগ না করায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ পৌর আইনের ৯(৩)(সি) […]









