রাজ্যের সব স্কুল-কলেজে শীঘ্রই চালু হবে এনসিসি, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা : আগামী দিনে রাজ্যের প্রতিটি স্কুল ও কলেজে ন্যাশনাল ক্যাডেট ক্রপস (এনসিসি) শীঘ্রই চালু করা হবে। শুক্রবার নজরুল মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথা জানান।​

এই প্রসঙ্গে তিনি বলেন, “জীবনে শৃঙ্খলা পরায়ন থাকা অত্যন্ত দরকার। বিগত সরকারের আমলে স্কুলে এনসিসি চালু করা হয়নি; তার পরিবর্তে ‘জয় হিন্দ বাহিনী’ চালু করেছিল তৎকালীন রাজ্য সরকার।”​তিনি আরও উল্লেখ করেন যে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার সমস্ত স্কুলগুলিতে পড়ুয়াদের মধ্যে অবিলম্বে এনসিসি চালু করার পরিকল্পনা রয়েছে, যা শিক্ষার্থীদের জীবনে নিয়মানুবর্তিতা শেখার জন্য অত্যন্ত প্রয়োজন। এই বিষয়ে ইতিপূর্বেই একপ্রস্থ আলোচনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই নিয়ে তাঁর কথা হয়েছে বলে এদিন সভায় অকপটে জানান মুখ্যমন্ত্রী।​তিনি জানান, গত রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলকাতা সফরে এলে এক অনুষ্ঠানে যোগ দেন।

সেই সময়েও তাঁদের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।​উল্লেখ্য, নজরুল মঞ্চে আয়োজিত রাখি বন্ধন উৎসবের এই সরকারি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে ব্রতচারী চালু করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =