Category Archives: রাজ্য

গ্রেফতার গোঘাট চঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় মন্ডল

আরামবাগ : গ্রেফতার গোঘাটের তৃণমূল অঞ্চল সভাপতি, বুধবার আরামবাগ মহকুমা আদালতে পেশ গোঘাটের তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতাকে গ্রেফতার করল গোঘাট থানার পুলিশ। ধৃত সঞ্জয় মণ্ডল গোঘাট ১ নম্বর ব্লকের গোঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং যুব কল্যাণ বিভাগের অস্থায়ী কর্মী ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার তাঁকে […]

১ জুলাই থেকে রাজ্যে চালু ‘বিকশিত ভারত – গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’

কলকাতা  : গ্রামীণ কর্মসংস্থান ও সামগ্রিক গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ হিসেবে আগামীকাল অর্থাৎ বুধবার ১ জুলাই থেকে পশ্চিমবঙ্গে তথা সারা রাজ্যে চালু হতে চলেছে ‘বিকশিত ভারত – গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ২.৫৬ কোটি জব কার্ডধারী উপকৃত এর তালিকায় রয়েছেন বলে সরকারি সূত্রের তরফেও দাবি করা হয়েছে।নতুন কর্মসূচির […]

ডিম ছোড়া ঠেকাতে নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা : পালাবদলের পর অপছন্দের নেতাকে হাতের নাগালে পেলেই ডিম ছুড়ছে উত্তেজিত জনতা। ডিম ছোড়া ঠেকাতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালত সূত্রের খবর, মঙ্গলবার মামলার শুনানিতে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর নেতৃৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বলেছে, অভিযুক্তকে নিয়ে নিরাপদে যাতায়াতের ক্ষেত্রে গাইডলাইন তৈরি করতে হবে। রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে। এদিন […]

পূর্বতন সরকার আদিবাসীদের সংরক্ষণ দেয়নি, বঞ্চিত করেছে: মুখ্যমন্ত্রী

বাঁকুড়া : হুল দিবসের মঞ্চ থেকে তৃণমূল সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, ‘তৃণমূল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছে। আদিবাসী উন্নয়নে টাকা দেয়নি। পূর্বতন সরকার আদিবাসীদের সংরক্ষণ দেয়নি। বঞ্চিত করেছে। আমাদের সরকার আদিবাসী উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। হাতে কাজ, পেটে ভাত এবং মাথায় ছাদের প্রতিশ্রুতি।’ বাঁকুড়ার মুকুটমণিপুরে হুল দিবসের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। […]

হাজিরার জন্য হুমায়ুনকে নোটিস পাঠাল পুলিশ

মুর্শিদাবাদ : উস্কানিমূলক মন্তব্যের জেরে আইনি বিপাকে ‘আম জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি পৃথক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এবার তাঁকে নোটিস পাঠাল পুলিশ। মঙ্গলবার পুলিশ সরাসরি হুমায়ুন কবীরের বাড়িতে গিয়ে এই নোটিস দিয়ে আসে। নোটিসে আগামী ৩ জুলাই শক্তিপুর থানায় এবং ৪ জুলাই রেজিনগর থানায় তাঁকে হাজির […]

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ

কলকাতা : অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ হওয়ার মামলায় আইনি ধাক্কা খেল কালীঘাট তৃণমূল শিবির। এনিয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল। তবে সেই আর্জি মঙ্গলবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিচার্য মামলার তালিকা (কজ লিস্ট) মেনেই শুনানি হবে, তালিকার বাইরে গিয়ে জরুরি ভিত্তিতে শুনানি সম্ভব নয়। বিধানসভা ভোটের […]

অগ্নিকাণ্ড হলদিয়া পেট্রোকেমিক্যালসে, আহত কমপক্ষে ১৯ জন

হলদিয়া : অগ্নিকাণ্ড হলদিয়া পেট্রোকেমিক্যালসে। মঙ্গলবার ভোরে পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইন থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন কারখানা থেকে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। প্রাণহানির খবর নেই। তবে কয়েকজন আহত হয়েছেন। আগুনে ঝলসে গিয়েছেন কয়েকজন কর্মরত শ্রমিক। চিকিৎসার জন্য তাদের হলদিয়া মহকুমা হাসপাতালে […]

মুকুটমনিপুরে বসল সিধু-কানুর মূর্তি, সরানো হল বিশ্ব বাংলা গ্লোব

বাঁকুড়া : মুকুটমনিপুর পর্যটন কেন্দ্রের সামনে বসানো হল ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের দুই মহানায়ক সিধু ও কানুর পূর্ণাবয়ব মূর্তি। এতদিন যেখানে হরিণের পিঠে বিশ্ব বাংলার গ্লোব ছিল, তা সরিয়ে সেখানে এই মূর্তি স্থাপনের কাজ শেষ পর্যায়ে। রাজ্যস্তরের হুল দিবস উদ্‌যাপনের সূচনা উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার সকাল ১০টায় মূর্তির আবরণ উন্মোচন করে শ্রদ্ধা নিবেদন করবেন। মুকুটমনিপুর […]

ফের অভিষেকের আর্জি খারিজ, দ্রুত শুনানিতে ‘না’ হাইকোর্টের

কলকাতা : চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে যান তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ জন্য কলকাতা হাইকোর্টে দ্রুত শুনানির আর্জি জানান তিনি। যদিও, অভিষেকের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, মামলার স্বাভাবিক প্রক্রিয়াতেই তা শুনানির জন্য তালিকায় আসবে। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান অভিষেক। গত মঙ্গলবারও এ বিষয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ […]

রাজ্যকে আরও সুন্দর ও আইনশৃঙ্খলা শক্তিশালী করতে নতুন বিল আনা হচ্ছে : অগ্নিমিত্রা পাল

পশ্চিম বর্ধমান : পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণ, সরকারি সম্পত্তির সুরক্ষা এবং সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে একাধিক নতুন বিল আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। রবিবার আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রস্তাবিত আইনগুলি নিয়ে বিস্তারিত জানান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী বলেন, জনসমাবেশ বা প্রকাশ্য অনুষ্ঠানে নির্ধারিত সীমার বেশি শব্দদূষণ যাতে না হয়, সে জন্য সরকার নতুন […]