হাজিরার জন্য হুমায়ুনকে নোটিস পাঠাল পুলিশ

মুর্শিদাবাদ : উস্কানিমূলক মন্তব্যের জেরে আইনি বিপাকে ‘আম জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি পৃথক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এবার তাঁকে নোটিস পাঠাল পুলিশ।

মঙ্গলবার পুলিশ সরাসরি হুমায়ুন কবীরের বাড়িতে গিয়ে এই নোটিস দিয়ে আসে। নোটিসে আগামী ৩ জুলাই শক্তিপুর থানায় এবং ৪ জুলাই রেজিনগর থানায় তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রেজিনগরের একটি জনসভায় বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে নওদার বিধায়কের বিরুদ্ধে। সেই মন্তব্যের পরিপ্রক্ষিতেই তাঁর বিরুদ্ধে শক্তিপুর ও রেজিনগর— এই দুই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। রেজিনগরের যে সভায় হুমায়ুন কবীর ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ, সেই সভার তিন আয়োজককে পুলিশ সোমবার রাতে গ্রেফতার করেছে। এবার বিধায়ককে নোটিস পাঠিয়ে তলব করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 1 =