Category Archives: রাজ্য

রামনবমীর পূজামণ্ডপ থেকেই মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ, পরিবর্তনের বার্তায় জোর বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের

◆ প্রচারে ঝড় তুললেন অর্জুন সিং, নোয়াপাড়ায় জনজোয়ারে ভাসছে বিজেপি শিবির নোয়াপাড়া : বাড়তে থাকা গরমের সঙ্গে সঙ্গে চড়ছে রাজ্যের রাজনৈতিক পারদ। এই আবহেই বৃহস্পতিবার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র জুড়ে প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। সকাল থেকেই একের পর এক কর্মসূচিতে অংশ নিয়ে কার্যত জনসংযোগে ঝাঁপিয়ে পড়েন তিনি। রামনবমী উপলক্ষে কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে হিন্দু […]

২৮ মার্চ পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ, তৃণমূলের বিরুদ্ধে পেশ করবেন চার্জশিট

কলকাতা : নির্বাচনী ইস্তাহার প্রকাশের আগে তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করবে বিজেপি। দলীয় সূত্রে খবর, আগামী ২৮ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই ‘চার্জশিট’ প্রকাশ করবেন। তাতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ থাকবে। বিজেপি সূত্রের খবর, শনিবার, ২৮ মার্চ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ। তিনি তৃণমূল […]

উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য হিসেবে গুজরাটে ইউসিসি বিল পাস

নয়াদিল্লি : গুজরাট বিধানসভায় বুধবার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস হল ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বিল। এর ফলে উত্তরাখণ্ডের পর গুজরাট দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে এই আইন কার্যকর করার পথে এগোল। বিল পাসের পর বিধানসভায় শাসকদলের বিধায়কেরা স্লোগান দেন ও টেবিল চাপড়ে সিদ্ধান্তকে স্বাগত জানান। অন্যদিকে বিরোধী সদস্যরা একাধিক প্রশ্ন তুলে আপত্তি জানান। প্রসঙ্গত, মঙ্গলবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র […]

“উপ-মুখ্যমন্ত্রী নয়, লক্ষ্য সরাসরি মুখ্যমন্ত্রী হওয়া”, কলকাতায় দাঁড়িয়ে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ওয়াইসির

কলকাতা : পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে আসন সমঝোতা ও জোটের রণকৌশল স্পষ্ট করলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ূন কবীর। বুধবার কলকাতায় এক যৌথ সাংবাদিক সম্মেলনে তাঁরা জানালেন, উপ-মুখ্যমন্ত্রী নয়, লক্ষ্য সরাসরি মুখ্যমন্ত্রীর পদ। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে ২০টি জনসভা করার কথাও ঘোষণা করা […]

অতিরিক্ত তালিকায় নাম “বিবেচনাধীন” প্রার্থী জাকির-বায়রনের

কলকাতা : অবশেষে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে অনিশ্চয়তা দূর হল রাজ্যের তৃণমূল প্রার্থী জাকির হোসেন এবং বায়রন বিশ্বাসের। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, “বিবেচনাধীন” তকমা ঘুচল তাঁদের। সোমবার মধ্যরাতে কমিশনের তরফে প্রকাশিত হয়েছে অতিরিক্ত ভোটার তালিকা|সেখানে নিজেদের নাম খুঁজে পেয়েছেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন, বায়রন বিশ্বাস। ফলে তাঁদের আর প্রার্থী হিসেবে মনোনয়ন পেশে […]

সপ্তাহান্তে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে

কলকাতা : দক্ষিণবঙ্গে দুর্যোগ কিছুটা কমেছে, তবে সপ্তাহান্তে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। সেই কারণেই ঝড়বৃষ্টির পরিস্থিতি। চলতি সপ্তাহের শেষ দিকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। বৃষ্টি হলেও, তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়তে পারে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, […]

এসআইআর-এর অতিতিক্ত ভোটার তালিকা প্রকাশ, রইল ধোঁয়াশা

কলকাতা : বিবেচনাধীন ভোটারদের অতিরিক্ত প্রথম তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার রাত ১২টার কয়েক মিনিট আগে ওই তালিকা প্রকাশ করা হয়। তবে এখনও কত নামের নিষ্পত্তির তালিকা বার হয়েছে সেই সংখ্যা কমিশনের তরফে জানানো হয়নি। জানা যায়নি কত নাম বাদ পড়েছে সেই সংখ্যাও। বুথ অনুযায়ী দু’টি ভাগে তালিকাটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নাম বাদ […]

আজ বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, টানা বৈঠকের সূচি ঘোষণা

কলকাতা : ভোটের আবহে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়িয়ে দু’দিনের কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আজ ও কাল —এই দুই দিনে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তিনি। ইতিমধ্যেই তাঁর সফরকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, আজ সফরের প্রথম দিনেই সংগঠনের […]

গ্যাসের মূল্যবৃদ্ধি ও ঘাটতির প্রতিবাদে স্বপন সমাদ্দারের নেতৃত্বে মৌলালি থেকে ধর্মতলা-কাঁচা শাক – সবজি হাতে প্রতিবাদ

◆ উত্তর কলকাতায় জনজোয়ার, অভিনব মিছিলে সরব শ্রমিক পরিবার কলকাতা : গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ঘাটতির প্রতিবাদে সোমবার উত্তর কলকাতার রাজপথ কার্যত জনসমুদ্রে পরিণত হল। আইএনটিটিইউসি-র উত্তর কলকাতা জেলা সভাপতি স্বপন সমাদ্দারের নেতৃত্বে মৌলালি থেকে ধর্মতলা মেট্রো চ্যানেল তথা ডোরিনা ক্রসিং পর্যন্ত আয়োজিত এই ধিক্কার মিছিল ঘিরে তৈরি হয় তীব্র প্রতিবাদ ফুটে ওঠে। আগাম আহ্বানে […]