বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগ, বেঙ্গালুরু থেকে গ্রেফতার ৩১ বাংলাদেশি মালদায়

মালদা : বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা থেকে ৩১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ওই বাংলাদেশি নাগরিকদের মালদা টাউন স্টেশনে নিয়ে আসা হয়। পরে রাতেই তাঁদের মালদার হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, ধৃতদের বেঙ্গালুরু থেকে মালদায় নিয়ে আসার জন্য কর্ণাটক পুলিশের প্রায় ২০ জন আধিকারিক এসেছিলেন। তাঁদের নিরাপত্তার মধ্যেই মঙ্গলবার রাতে ট্রেনে করে মালদা টাউন স্টেশনে পৌঁছন ধৃতরা। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।

ধৃত ৩১ জনের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছেন বলেও জানা গিয়েছে। তাঁদের কীভাবে এবং কবে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, সে বিষয়ে এখনও প্রশাসনের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ধৃতদের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। তাঁদের পরিচয় ও নথিপত্র সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বেঙ্গালুরু থেকে গ্রেফতার হওয়া এই বাংলাদেশি নাগরিকদের মালদায় নিয়ে আসার ঘটনায় স্থানীয় প্রশাসনের মধ্যেও তৎপরতা শুরু হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে ঠিক কী ধরনের আইনি প্রক্রিয়া নেওয়া হবে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =