ফের সক্রিয় ইডি, কলকাতা-সহ ১৪ জায়গায় তল্লাশি অভিযান

কলকাতা : ফের কলকাতায় সক্রিয় ইডি। বিভিন্ন জাতীয় সড়কের টোল প্লাজায় জালিয়াতিপূর্ণ টোল আদায়ের তদন্তে শুধু কলকাতা নয়, ১৪টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

২০০২ সালের অর্থ পাচার প্রতিরোধ আইন-এর অধীনে এই অভিযান। বুধবার সকালে উত্তর প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, জম্মু, মধ্যপ্রদেশ, এনসিআর এবং কলকাতায় অবস্থিত একাধিক ঠিকানায় হানা দিয়েছে ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, জাতীয় সড়কের বিভিন্ন টোল প্লাজায় জালিয়াতিপূর্ণ টোল আদায়ের ঘটনার তদন্তের অংশ হিসেবে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, ২০০২’-এর আওতায় ১৪টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। উত্তর প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, জম্মু, মধ্যপ্রদেশ, এনসিআর এবং কলকাতায় অবস্থিত বিভিন্ন স্থানে এই তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 11 =