দুর্নীতি মামলায় গ্রেফতার পটাশপুরের তৃণমূল নেতা পীযূষ পণ্ডা

পূর্ব মেদিনীপুর : শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে শুরু হয়েছে পুলিশি অভিযান! পুরনো দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন পটাশপুরের দাপুটে তৃণমূল নেতা তথা গত বিধানসভা নির্বাচনের প্রার্থী পীযূষ পণ্ডা।

অভিযোগ, তৃণমূলের আমলে সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাৎ ও ঠিকাদারের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। সোমবার রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে পটাশপুর থানার পুলিশ।

পটাশপুরের পীযূষ পণ্ডা দীর্ঘদিনের তৃণমূল নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি দল করতেন। একসময়ে জেলার নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তে দেখা গিয়েছিল তাঁকে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পটাশপুর থেকে তৃণমূলের প্রার্থী হন। কিন্তু জিততে পারেননি। তারপরও অবশ্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়েননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + four =