ফারাক্কায় ট্রায়াল রান রেলের, ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে লাগবে সময়

মুর্শিদাবাদ : নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনের মেরামতির কাজ দ্রুত গতিতে চলছে। বেলার দিকেই পরীক্ষামূলক ভাবে ওই লাইনে ট্রেন চালানো শুরু করল রেল। তবে এখনই যাত্রিবাহী ট্রেন চলবে না ওই লাইনে।

ট্রায়াল সফল হলে দুই কামরার ইনস্পেকশন ভ্যান চালানো হতে পারে। তার পর এলবিএইচ কামরাযুক্ত ট্রেন চালিয়ে দেখে নেওয়া হবে। সব ঠিক থাকলে তার পরেই ছাড়পত্র দেওয়া হবে যাত্রিবাহী ট্রেনে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতির কাজ প্রায় শেষ পর্যায়ে। শনিবার রাতের মধ্যেই হয়তো ফরাক্কা দিয়ে ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করা যাবে। নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নেমে বৃহস্পতিবার রাত থেকে বিপর্যস্ত ট্রেন চলাচল। জোরকদমে চলছে মেরামতির কাজ। এর মধ্যে শনিবার সকালে লোকো ইঞ্জিন চালিয়ে পরীক্ষা করে দেখা হলো। এখনও পর্যন্ত ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =