নেপালে বিপর্যয়ে মৃত্যু বেড়ে ১৩৪৪, নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ

কাঠমান্ডু : ভয়াবহ হড়পা বানের পর এক সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপালে এখনও জোরকদমে চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৪৪। এখনও ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, তাঁদের মধ্যে বহু ভারতীয় নাগরিকও রয়েছেন। শনিবার সকালে নেপাল পুলিশ জানিয়েছে, হড়পা বানে এখনও পর্যন্ত মোট ১৩৪৪ জনের মৃত্যু হয়েছে।

নেপালের ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউই বেঁচে নেই বলেই মনে করা হচ্ছে। সুড়ঙ্গের শেষ প্রান্ত পর্যন্ত ঘুরে এসে তা নিশ্চিত করেছেন উদ্ধারকারীরা। আর কাউকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করার সম্ভাবনাও সেখানে নেই। ফলে ওই সুড়ঙ্গের উদ্ধারকাজ শেষ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট ভোটেকোশী এবং ত্রিশূলী নদীতে যখন হড়পা বান আসে, নেপালের বিভিন্ন প্রান্তে অন্তত ছ’টি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছিল। প্রতি ক্ষেত্রেই সুড়ঙ্গ কেটে মাটির নীচে বানানো হয়েছিল পাওয়ারহাউস। প্রত্যেকটি প্রকল্প বানে ক্ষতিগ্রস্ত হয়। শুধু সুড়ঙ্গেই ৯০০ শ্রমিক নিখোঁজ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − four =