কলকাতা : ফরাক্কা লাইনে ধসের পর মেরামত হয়েছে লাইন। ‘ইনস্পেকশন কার’ দিয়ে রেললাইনে শুরু হয়েছে মহড়া। ধীর গতিতে চালিয়ে দেখা হচ্ছে মালগাড়িও।
রেলের সূত্রে খবর, সব ঠিক থাকলে আজ রাত থেকেই চালু হয়ে যেতে পারে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ ট্রেন পরিষেবা।
শনিবার সকাল থেকে বৃষ্টি হয়নি। ফলে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনের মেরামতির কাজ দ্রুত এগোয়। বেলার দিকেই পরীক্ষামূলক ভাবে ওই লাইনে ট্রেন চালানো শুরু করে রেল। রেলের ইচ্ছে, এদিন থেকেই
উত্তর থেকে দক্ষিণবঙ্গে ফের ট্রেন চালুর। কিন্তু
এখনই যাত্রিবাহী ট্রেন চলবে না ওই লাইনে।
আরও কিছু সময় ধরে চলবে এই প্রক্রিয়া।
‘মহড়া’ সফল হলে দুই কামরার ‘ইনস্পেকশন ভ্যান’ চালানো হতে পারে। তার পর এলবিএইচ কামরাযুক্ত ট্রেন চালিয়ে দেখে নেওয়া হবে। সব ঠিক থাকলে তার পরেই ছাড়পত্র দেওয়া হবে যাত্রিবাহী ট্রেনে।
রেলের ইঞ্জিনিয়াররা যাত্রী নিরাপত্তার বিষয়ে সন্তুষ্ট হলেই জমা পড়বে রিপোর্ট। সেই অনুযায়ী রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে ট্রেন চলাচলের।
বেলেঘাটায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দুর্নীতিদমন কমিশনের।

