বেলেঘাটায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দুর্নীতিদমন কমিশনের

কলকাতা : বেলেঘাটায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাসের বাড়িতে হানা দিল প্রাতিষ্ঠানিক দুর্নীতিদমন কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশন এ বার গেল বেলেঘাটায়।

শনিবার বেলার দিকে তদন্ত কমিশনের একটি দল অলকানন্দার বাড়িতে পৌঁছোয়। তিনি কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই সম্পত্তির খোঁজেই শনিবারের অভিযান।

অলকানন্দার সম্পত্তির উৎস কী, দুর্নীতির সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না, দুর্নীতির টাকায় সম্পত্তি কেনা হয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের দু’টি সংস্থার নিউ আলিপুরের দফতরে অতি সম্প্রতি অভিযান চালানো হয়। নিউ আলিপুরের টালিগঞ্জ সার্কুলার রোড এলাকায় ফিরহাদের সংস্থা ‘হাকিম পলিমেকার’ এবং ‘হাকিম কেমিক্যালস’-এও গিয়েছিলেন কমিশনের আধিকারিকেরা। দু’টি সংস্থার মালিকই রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + five =