Author Archives: News Desk

সোমবার (২০ এপ্রিল, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: চন্দ্রের প্রভাবে আজ আপনার মনের ওপর নিয়ন্ত্রণ বজায় থাকবে। কর্মক্ষেত্রে শান্তি অনুভব করবেন। নতুন কোনো কাজে হাত দেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। পারিবারিক ছোটখাটো ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। বৃষ রাশি: আজ আপনার সঞ্চয় বৃদ্ধির যোগ রয়েছে। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আটকে থাকা কাজ উদ্ধার হবে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রেমের […]

মন্তেশ্বরের সভা থেকে বিজেপিকে কটাক্ষ মমতার

পূর্ব বর্ধমান : রবিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তেশ্বর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর সমর্থনে এই সভা হয়। সেখানে বিজেপিকে তোপ দেবেন মমতা| বলেন, পরশু দিন (শুক্রবার) লোকসভায় মুখ পুড়েছে। ভোটে হেরে গিয়েছেন। এখন কেঁদেকেঁদে মুখরক্ষা করার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, মুখে মহিলাদের কথা বলা হলেও কেন্দ্রের মনে ময়লা আছে। আর […]

বেলদার বিজয় সংকল্প সভা থেকে তৃণমূলের তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর

পশ্চিম মেদিনীপুর : বেলদার বিজয় সংকল্প সভা থেকে তৃণমূলের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তাঁর দাবি, ১৫ বছরে তৃণমূলের নির্মম সরকার স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতি, মিড-ডে মিলে দুর্নীতি, ঝড়ের ত্রাণে লুট করেছে| তৃণমূল লুটে পিএইচডি করে নিয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, তৃণমূলের নির্মমতার ১৫ বছর হয়ে গিয়েছে। এই ১৫ বছরে নতুন নতুন শহর হয়ে গিয়েছে। […]

১৫ বছরে পশ্চিমবঙ্গের সবকিছুই শোচনীয় অবস্থায় আছে : নরেন্দ্র মোদী

ঝাড়গ্রাম : ঝাড়গ্রামের নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের কঠোর সমালোচনা করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ঝাড়গ্রামের নির্বাচনী জনসভা থেকে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা এই নিষ্ঠুর তৃণমূল সরকারকে ১৫ বছর দিয়েছেন। ১৫ বছর কোনও সামান্য সময় নয়। এই ১৫ বছরে তৃণমূল সরকার আপনাদের কী দিয়েছে, আদিবাসী এলাকাগুলো কী পেয়েছে? শিক্ষা নেই, আয় […]

মমতার নির্মম সরকার সাধারণ মানুষকে দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছে : জে পি নাড্ডা

কোচবিহার : তৃণমূল কংগ্রেস সরকারের কঠোর সমালোচনা করে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, মমতার নির্মম সরকার সাধারণ মানুষকে দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছে। রবিবার কোচবিহারের শীতলকুচির নির্বাচনী জনসভা থেকে নাড্ডা বলেন, “এমনকি এখনও কেউ যদি নিজের বাড়ির জন্য দেওয়াল বানাতে চান, তার জন্যও তৃণমূল সিন্ডিকেটকে ভাগ দিতে হয়। বাংলার মেয়ে ঋতু প্রামাণিক, […]

পশ্চিমবঙ্গে তৃণমূলের ত্রাসের রাজত্বের অবসান হতে চলেছে : নরেন্দ্র মোদী

বাঁকুড়া : তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির জন্য বাংলার মহিলারা কেন্দ্রীয় সরকারের সুবিধা পান না, বাঁকুড়ার নির্বাচনী জনসভা থেকে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির জন্যই বাংলার মহিলারা কেন্দ্রীয় সরকারের কোনও সুবিধা পান না। বাংলায় বিজেপি সরকার গঠিত হলে দরিদ্ররা বিনামূল্যে রেশন পাবেন এবং কেউ তা আপনাদের […]

নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে বোমা উদ্ধার

পূর্ব মেদিনীপুর : নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার দুটি তাজা বোমা| এদিকে বোমা বিস্ফোরণ হয়েছে বলেও দাবি তৃণমূল নেতার পরিবারের। আহত হয়েছে তৃণমূল নেতার কন্যা। জানা গেছে, রবিবার সকালে নন্দীগ্রাম-১ ব্লকের দাউদপুর অঞ্চলে তৃণমূলের জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ শামসুল ইসলামের বাড়ি থেকে বোমা উদ্ধার হয়। ওই তৃণমূল নেতার স্ত্রী জানান, তিনি সকালে উঠোন […]

কলকাতা পুলিশের ডিসি-র বাড়িতে ইডি-র হানা, বেহালার ব্যবসায়ী আটক

কলকাতা : কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে রবিবার সকালে হানা দেন ইডি-র আধিকারিকেরা। সূত্রের খবর, বালিগঞ্জে সোনা পাপ্পুর মামলায় ইডি-র এই তল্লাশি অভিযান। শান্তনু একসময় কালীঘাট থানার ওসি ছিলেন। পুলিশ আধিকারিক শান্তনু সিনহা বিশ্বাসের বাসভবনে ইডির অভিযান প্রসঙ্গে আইনজীবী প্রশান্তজিৎ নাগ বলেন, […]

নন্দীগ্রামে ভোটের প্রচারে কঙ্গনা রানাউত, বললেন সর্বত্র গেরুয়া দৃশ্যমান

নন্দীগ্রাম : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক প্রচারও তুঙ্গে উঠছে। রবিবাসরীয় প্রচারও জমে উঠেছে। এদিন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে ভোটের প্রচার করলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত এদিন নন্দীগ্রামে রোড শো করেন। রবিবার তিনি বলেন, “নন্দীগ্রামের মানুষ কখনও অবিচার সহ্য করে না। গতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে […]

মোদীর বিরুদ্ধে এমসিসি লঙ্ঘনের অভিযোগ এনে জ্ঞানেশকে চিঠি

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে সংবিধান সংশোধন বিল পাশ করাতে না-পারায় দেশের সকল মা-বোন-কন্যার কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। পাশাপাশি বিরোধীদের সমালোচনা করেন। এবার প্রধানমন্ত্রীর ভাষণে আদর্শ আচরণবিধি লঙ্ঘন (এমসিসি)-এর অভিযোগ এনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন কেরলম থেকে সিপিআই-এর রাজ্যসভার সাংসদ […]