কলকাতা : পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় ভোটগ্রহণ হবে ১৬টি জেলার ১৫২টি আসনে। এই জেলাগুলি হল – কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম। পশ্চিমবঙ্গে এবার দুই দফায় হবে ভোটগ্রহণ। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে […]
Author Archives: News Desk
ঐতিহাসিক ঘটনাবলি ১. ধরিত্রী দিবস বা আর্থ ডে (Earth Day) সূচনা (১৯৭০) – বিশ্ব ১৯৭০ সালের ২২ এপ্রিল প্রথম ‘ধরিত্রী দিবস’ পালিত হয়। পরিবেশ দূষণ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মার্কিন সেনেটর গেলর্ড নেলসন এই উদ্যোগ নিয়েছিলেন। বর্তমানে বিশ্বজুড়ে ১৯০টিরও বেশি দেশে এই দিনটি পালন করা হয়। ২. ওপেনহাইমারের নিরাপত্তা ছাড়পত্র বাতিল (১৯৫৪) – বিশ্ব পারমাণবিক বোমার […]
১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ৯ বৈশাখ ১৪৩৩। বার: বুধবার। ঋতু: গ্রীষ্মকাল। ২. তিথি ও নক্ষত্র তিথি: পঞ্চমী (কৃষ্ণ পক্ষ)। পঞ্চমী তিথি শেষ: ২২ এপ্রিল রাত ০৮:২০ মিনিটে। (এরপর ষষ্ঠী শুরু) নক্ষত্র: আর্দ্রা (রাত ০৭:৩১ পর্যন্ত), এরপর পুনর্বসু নক্ষত্র শুরু। যোগ: ইন্দ্র (সকাল ১০:৩১ পর্যন্ত), এরপর বৈধৃতি যোগ শুরু। করণ: কৌলব (সকাল ১০:০৫ পর্যন্ত), এরপর তৈতিল […]
মেষ রাশি: আজ আপনার কর্মোদ্যম বৃদ্ধি পাবে। তবে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে ছোটখাটো চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো ব্যবসায়িক প্রস্তাব আজ আপনার কাছে আসতে পারে। বৃষ রাশি: আজ আপনার সঞ্চয় ও বিনিয়োগ নিয়ে ভাবনা-চিন্তার দিন। পারিবারিক কোনো সদস্যের সাথে মনোমালিন্য হতে পারে, তাই ধৈর্য ধরুন। বিকেলের দিকে কোনো শুভ খবর পেতে পারেন। মিথুন […]
নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে মঙ্গলবার বিকেল ৫টায় শেষ হলো প্রচার অভিযান। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ১৫২টি আসনে এবং তামিলনাড়ুর সমস্ত ২৩৪টি আসনে একযোগে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে ‘সাইলেন্স পিরিয়ড’ বা নীরবতার সময়কাল শুরু হয়েছে। এই সময় মিছিল, সভা বা সামাজিক […]
কলকাতা : কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার পদে নিয়োগ করার নির্দেশ খারিজ করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাও। মঙ্গলবার সেই নির্দেশ স্থগিত করে দিয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। আইনজীবী মহলের ব্যাখ্যা, এই অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে কলেজের ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার পদে আপাতত নিয়োগ করতে পারবে কমিশন। ভোটের মতো একটি জাতীয় কর্মযজ্ঞে […]
কলকাতা : বেলডাঙা-কাণ্ডে ১৫ জনের জামিন খারিজের মামলা ছেড়ে দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ওই ১৫ জনকে নিম্ন আদালত জামিন দিয়েছিল। যার বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয় এনআইএ। মঙ্গলবার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলায় ইউএপিএ ধারা যুক্ত করা হবে কিনা, সেই বিষয়টি প্রধান বিচারপতির কাছে বিচারাধীন। তাই এই ডিভিশন বেঞ্চে জামিন খারিজের […]
কলকাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন কেন্দ্রগুলিতে কড়া বিধিনিষেধ আরোপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলের মধ্যেই দিঘা, মন্দারমণি এবং তাজপুরের মতো জনপ্রিয় পর্যটনস্থলগুলি পর্যটকদের ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, প্রথম দফার নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বাইরের জেলার কোনও বাসিন্দা […]
কলকাতা : বিধানসভা ভোটের প্রাক্কালে মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে যে, তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের নির্বাচনী প্রচারে পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত এলাকায় বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়। প্রথম দফার ভোটের প্রচারের শেষ দিনে […]
কুলটি : পশ্চিম বর্ধমান জেলার কুলটির নির্বাচনী জনসভা থেকে অনুপ্রবেশ-সহ একাধিক ইস্যুতে সরব হলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “আগামী ৫ তারিখ বিজেপিকে সরকার গড়তে দিন। তার পর বাংলা থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বাংলা থেকে বার করব।” অমিত শাহ বলেন, “এই নির্বাচন কাউকে বিধায়ক বা বিজেপি কর্মীকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য নয়, […]








