মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার ফরাক্কার মানিকনগর গ্রামে এক কংগ্রেস কর্মীর নির্মীয়মান বাড়ির দোতলায় রাখা বোমা বিস্ফোরণে ভেঙে পড়ল দেওয়াল। জানা গিয়েছে, ওই বাড়ির মালিক সাইমুল শেখ গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থী হন। এ দিন দোতলায় পাঁচিল নির্মাণের কাজ করছিলেন রাজমিস্ত্রিরা। সাইমুলও তাদের সঙ্গে কাজ করছিলেন। পাশেই একটি ব্যাগে বোমা রাখা ছিল বলে জানা গিয়েছে যা […]
Author Archives: News Desk
পূর্ব মেদিনীপুর : পশ্চিমবঙ্গে এবারের ভোটে বিজেপির জয় নিয়ে আশাবাদী দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সোমবার পূর্ব মেদিনীপুরের নির্বাচনী জনসভা থেকে নিতিন বলেন, “পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঢেউ। তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হবে, এবার বিজেপি ক্ষমতায় আসছে। মমতা ‘মা-মাটি-মানুষ’ স্লোগান নিয়ে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু এখন সেই মানুষেরাই দুর্ভোগে। সন্দেশখালি থেকে আর জি কর পর্যন্ত, সারা পশ্চিমবঙ্গ জুড়ে নারীরা […]
কলকাতা : বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে আইনি লড়াইয়ের পথে হাঁটছে তৃণমূল। ৮০০ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হতে পারে, সেই আশঙ্কার কথা জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। দলের আশঙ্কা, ভোটের আগে কোনও রকম কারণ না দেখিয়েই ৮০০ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হতে পারে। তা আটকাতেই হাই কোর্টে মামলা দায়েরের […]
বীরভূম : বীরভূমে নির্বাচনী প্রচারে তৃণমূলকে বিঁধলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর কথায়, ”পশ্চিমবঙ্গের জনগণ তৃণমূল-কে পরপর তিনবার সুযোগ দিয়েছেন। আমি বিশ্বাস করি, একটি রাজ্যের উন্নয়নের জন্য ১৫ বছর কোনও কম সময় নয়। দেশে এমন অনেক রাজ্য আছে যেগুলি মাত্র পাঁচ থেকে আট বছরেই দ্রুত রাজ্যের উন্নয়ন করেছে।” রাজনাথ সিং বলেন, […]
কলকাতা : পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনায় ৯০ দিনের পরও জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) চার্জশিট জমা দিতে না পারায় নিম্ন আদালত থেকে জামিন পেয়েছিল ১৫ অভিযুক্ত। এনআইএ-র তরফে আদালতে আরও ৯০ দিনের সময়সীমা বৃদ্ধির আর্জি জানানো হয়, যা নিম্ন আদালত খারিজ করে। এরপর ওই রায়কে চ্যালেঞ্জ করে সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের […]
উধমপুর : জম্মু ও কাশ্মীরের উধমপুরে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় ১৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং ২০ জন যাত্রী আহত হয়েছেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার রামনগর মহকুমায় এই ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। […]
কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই এখনই। গরম এবং অস্বস্তিকর অবস্থা বজায় থাকবে আপাতত এক সপ্তাহ। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে এ-ও জানিয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গে গরমের প্রভাব থাকলেও, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার সকাল থেকেই তীব্র রোদের তেজে […]
গোসাবা : ভোটের আগেই অশান্ত দক্ষিণ ২৪ পরগণার গোসাবা। গুলিতে জখম হয়েছেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। তাঁকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূল নেতা রাজা গাজী বলেছেন, “আমাদের দলের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।” এই ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে তাঁর অভিযোগ। তৃণমূলের […]
ঐতিহাসিক ঘটনাবলি ১. অ্যাডলফ হিটলারের জন্ম (১৮৮৯) – বিশ্ব ১৮৮৯ সালের ২০ এপ্রিল অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন জার্মানির নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলার। তাঁর উগ্র জাতীয়তাবাদ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাঁর ভূমিকা বিশ্বের রাজনৈতিক ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। ২. লুই পাস্তুর এবং ক্লদ বার্নার্ডের যুগান্তকারী পরীক্ষা (১৮৬২) – বিশ্ব ১৮৬২ সালের ২০ এপ্রিল ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর […]
১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ৭ বৈশাখ ১৪৩৩। বার: সোমবার। ঋতু: গ্রীষ্মকাল। ২. তিথি ও নক্ষত্র তিথি: তৃতীয়া (কৃষ্ণ পক্ষ)। তৃতীয়া তিথি শেষ: ২০ এপ্রিল রাত ১১:০৫ মিনিটে। (এরপর চতুর্থী শুরু) নক্ষত্র: রোহিণী (রাত ০৮:৩৪ পর্যন্ত), তারপর মৃগশিরা নক্ষত্র শুরু। যোগ: শুক্ল (বেলা ১২:৩৬ পর্যন্ত), এরপর ব্রহ্ম যোগ শুরু। করণ: গর (সকাল ১০:৩৩ পর্যন্ত), এরপর বণিজ […]










