বেলডাঙার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এনআইএ

কলকাতা : পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনায় ৯০ দিনের পরও জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) চার্জশিট জমা দিতে না পারায় নিম্ন আদালত থেকে জামিন পেয়েছিল ১৫ অভিযুক্ত।

এনআইএ-র তরফে আদালতে আরও ৯০ দিনের সময়সীমা বৃদ্ধির আর্জি জানানো হয়, যা নিম্ন আদালত খারিজ করে। এরপর ওই রায়কে চ্যালেঞ্জ করে সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। আগামিকাল (মঙ্গলবার) ওই মামলার শুনানির সম্ভাবনা।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার ঘটনার তদন্ত করছে এনআইএ। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অশান্তি এবং সম্ভাব্য “অর্থনৈতিক সন্ত্রাস” খতিয়ে দেখতে ৩০ জানুয়ারি, ২০২৬-এ জাতীয় তদন্তকারী সংস্থা এই তদন্তভার গ্রহণ করে। এই ঘটনায় এনআইএ-র তদন্তকারী দল বেলডাঙা থানা থেকে কেস ডায়েরি ও নথি সংগ্রহ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − ten =