Author Archives: News Desk

লোকসভা ও রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি

নয়াদিল্লি : অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল সংসদের তিনদিন ব্যাপী বিশেষ অধিবেশন। মহিলা সংরক্ষণ বিল-সহ তিনটি বিল নিয়ে সংসদের এই বিশেষ অধিবেশনে আলোচনা হয়। মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল নিয়ে সংসদে আলোচনা হয়। শুক্রবার তার উপর ভোটাভুটি হয়। কিন্তু, লোকসভা ও রাজ্য বিধানসভায় […]

পোস্টাল ব্যালট নিয়ে কঠোর নির্দেশিকা সিইও দফতরের

কলকাতা : পোস্টাল ব্যালটে ভোটদান নিয়ে বিভিন্ন জেলা থেকে একাধিক অভিযোগ আসছে। এরই প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর কঠোর নির্দেশিকা জারি করেছে। ভোটকর্মীদের অভিযোগ, বহু ক্ষেত্রে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে সবাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছেন না। সেই পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে বলা হয়েছে। সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে […]

ট্রাম্পকে মিথ্যেবাদী বললেন ইরানের সংসদের অধ্যক্ষ, হরমুজ নিয়েও দিলেন বার্তা

তেহরান : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যেবাদী আখ্যা দিলেন ইরানের সংসদের অধ্যক্ষ। হরমুজ প্রণালী নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন তিনি। ইরানের সংসদের অধ্যক্ষ এমবি গালিবফ এক্স মাধ্যমে জানান, “মার্কিন প্রেসিডেন্ট এক ঘণ্টায় সাতটি দাবি করেছেন, যার সবগুলোই ছিল মিথ্যা। এই মিথ্যা দিয়ে তাঁরা যুদ্ধে জয়ী হয়নি, এবং আলোচনাতেও তাঁরা কোনোভাবেই সফল হবে না।” হরমুজ প্রণালী প্রসঙ্গে […]

ইতিহাসের পাতায় ১৮ এপ্রিল

ঐতিহাসিক ঘটনাবলি ১. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন (১৯৩০) – ভারত ১৯৩০ সালের ১৮ এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে একদল বিপ্লবী ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুণ্ঠন করেন। এটি ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সাহসী একটি পদক্ষেপ। এই বীরত্বপূর্ণ লড়াই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায়। ২. আলবার্ট আইনস্টাইনের প্রয়াণ (১৯৫৫) – বিশ্ব বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী আলবার্ট […]

পঞ্জিকা : ১৮ এপ্রিল, ২০২৬ (শনিবার)

১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ৫ বৈশাখ ১৪৩৩। বার: শনিবার। ঋতু: গ্রীষ্মকাল। ২. তিথি ও নক্ষত্র তিথি: প্রতিপদ (কৃষ্ণ পক্ষ)। পূর্ণিমার পর আজ থেকে কৃষ্ণ পক্ষ শুরু হচ্ছে। প্রতিপদ তিথি শেষ: ১৮ এপ্রিল রাত ১১:৫৭ মিনিটে। (এরপর দ্বিতীয়া শুরু) নক্ষত্র: ভরণী (রাত ০৭:৩১ পর্যন্ত), তারপর কৃত্তিকা নক্ষত্র শুরু। যোগ: সাধ্য (দুপুর ০৩:০৭ পর্যন্ত), এরপর শুভ যোগ […]

শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: শনিদেবের প্রভাবে আজ কঠোর পরিশ্রমের দিন। কর্মক্ষেত্রে কোনো পুরনো ভুল সংশোধনের সুযোগ পাবেন। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক থাকুন। বিকেলের পর স্বাস্থ্যের উন্নতি হবে। বৃষ রাশি: পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের কৃতিত্বে গর্বিত হবেন। যারা ব্যবসার সাথে যুক্ত, আজ তাদের আয় বৃদ্ধির যোগ রয়েছে। মিথুন রাশি: কর্মক্ষেত্রে আজ নতুন কোনো […]

লোকসভায় পাস হলো না মহিলা সংরক্ষণ বিল, প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ সরকার

নয়াদিল্লি : ভারতের সংসদীয় ইতিহাসে এক নাটকীয় মোড়। লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলো মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধানের ১৩১তম সংশোধনী বিল, ২০২৬। শুক্রবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না মেলায় বিলটি পাস করা সম্ভব হলো না। এই ঘটনার পরেই লোকসভার অধিবেশন শনিবার সকাল ১১টা পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়। এদিন […]

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের যাতায়াত ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের

তেহরান : আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজের যাতায়াত ‘সম্পূর্ণ উন্মুক্ত’ বলে ঘোষণা করল ইরান। এর ফলে তেল সরবরাহের পথ ফের মসৃণ হবে বলে মনে করা হচ্ছে। ইরানের বিদেশমন্ত্রী আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সংগতি রেখে হরমুজ প্রণালী দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজের যাতায়াত সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা […]

“এখানে সবাই চোর”, বন্ধুর মতামত হিসাবে তৃণমূলকে কটাক্ষ তথাগত রায়ের

কলকাতা : “তৃণমূলকে নিয়ে সে সমস্যা নেই – এখানে সবাই চোর।” এক অধ্যাপকের মতামত হিসাবে শুক্রবার এক্সবার্তায় এ কথা লিখেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগতবাবু লিখেছেন, “পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের (অবশ্যই কেন্দ্রীয়) এক অধ্যাপক নববর্ষের শুভেচ্ছা জানাতে এসেছিলেন। তুমুল তর্ক হল – পশ্চিমবঙ্গের সর্বনাশের জন্য কে বেশি দায়ী, তৃণমূল না সিপিএম? শেষপর্যন্ত সাব্যস্ত হল সিপিএম, […]

ভুয়ো প্রেস কার্ড বিলি করে ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

কলকাতা  : লোকসভা নির্বাচনের আবহে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, শাসক দল নিজের কর্মীদের হাতে ভুয়ো সাংবাদিক পরিচয়পত্র তুলে দিয়ে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) একটি বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক পরামর্শদাতা […]