পোস্টাল ব্যালট নিয়ে কঠোর নির্দেশিকা সিইও দফতরের

কলকাতা : পোস্টাল ব্যালটে ভোটদান নিয়ে বিভিন্ন জেলা থেকে একাধিক অভিযোগ আসছে। এরই প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর কঠোর নির্দেশিকা জারি করেছে। ভোটকর্মীদের অভিযোগ, বহু ক্ষেত্রে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে সবাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছেন না।

সেই পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে বলা হয়েছে। সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে পোস্টাল ব্যালট ভোটগ্রহণের ক্ষেত্রে পরিকল্পনা আরও জোরদার করতে হবে।

১৭ এপ্রিল জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোট কর্মীদের অভিযোগের ভিত্তিতে পোস্টাল ব্যালট কেন্দ্রগুলিতে পর্যাপ্ত সুবিধার অভাবের বিষয়টি সামনে এসেছে। এই পরিস্থিতিতে সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, নির্দিষ্ট নির্দেশিকা মেনে পরিকল্পনা জোরদার করতে এবং পি-৩ থেকে পি-১ দিনের মধ্যে ফ্যাসিলিটেশন সেন্টার ও ডিস্ট্রিবিউশন সেন্টারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে। পাশাপাশি, নির্বাচন কমিশনের নির্ধারিত সমস্ত প্রোটোকল মেনে ব্যালট সংরক্ষণ ও ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 2 =