তেহরান : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যেবাদী আখ্যা দিলেন ইরানের সংসদের অধ্যক্ষ। হরমুজ প্রণালী নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন তিনি।
ইরানের সংসদের অধ্যক্ষ এমবি গালিবফ এক্স মাধ্যমে জানান, “মার্কিন প্রেসিডেন্ট এক ঘণ্টায় সাতটি দাবি করেছেন, যার সবগুলোই ছিল মিথ্যা। এই মিথ্যা দিয়ে তাঁরা যুদ্ধে জয়ী হয়নি, এবং আলোচনাতেও তাঁরা কোনোভাবেই সফল হবে না।”
হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি জানান, “অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত ‘নির্ধারিত পথ’ এবং ‘ইরানের অনুমোদন’ অনুযায়ী পরিচালিত হবে। প্রণালীটি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে এবং এর নিয়ন্ত্রক নিয়মকানুন কী হবে, তা সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা নয়, বরং ফিল্ডে নির্ধারিত হবে।”

