লোকসভা ও রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি

নয়াদিল্লি : অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল সংসদের তিনদিন ব্যাপী বিশেষ অধিবেশন।

মহিলা সংরক্ষণ বিল-সহ তিনটি বিল নিয়ে সংসদের এই বিশেষ অধিবেশনে আলোচনা হয়। মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল নিয়ে সংসদে আলোচনা হয়। শুক্রবার তার উপর ভোটাভুটি হয়।

কিন্তু, লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের লক্ষ্যে সংবিধানের ১৩১-তম সংশোধনী বিল লোকসভায় পাস হয়নি। বিল নিয়ে ভোটাভুটির সময়ে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়ায় তা পাশ করা সম্ভব হয়নি। শনিবার পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন চলার কথা ছিল। কিন্তু, এদিন লোকসভা ও রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =