ঐতিহাসিক ঘটনাবলি ১. আর্যভট্টের মহাকাশ যাত্রা (১৯৭৫) – ভারত ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এটি সবথেকে গর্বের দিন। ১৯৭৫ সালের ১৯ এপ্রিল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘আর্যভট্ট’ মহাকাশে উৎক্ষেপণ করা হয়। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি রকেটের সাহায্যে এটি উৎক্ষেপিত হয়েছিল, যা ভারতকে মহাকাশ বিজ্ঞানের এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। ২. ডারউইনের জীবনাবসান (১৮৮২) – বিশ্ব বিবর্তনবাদের […]
Author Archives: News Desk
১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ৬ বৈশাখ ১৪৩৩। বার: রবিবার। ঋতু: গ্রীষ্মকাল। ২. তিথি ও নক্ষত্র তিথি: দ্বিতীয়া (কৃষ্ণ পক্ষ)। দ্বিতীয়া তিথি শেষ: ১৯ এপ্রিল রাত ১১:৫৭ মিনিটে। (এরপর তৃতীয়া শুরু) নক্ষত্র: কৃত্তিকা (রাত ০৮:২৩ পর্যন্ত), তারপর রোহিণী নক্ষত্র শুরু। যোগ: শুভ (বিকেল ০২:৫২ পর্যন্ত), এরপর শুক্ল যোগ শুরু। করণ: তৈতিল (দুপুর ১২:০১ পর্যন্ত), এরপর গর […]
মেষ রাশি: রবিবার সূর্যদেবের প্রভাবে আজ আপনার তেজ ও প্রভাব বাড়বে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনো সাহসী পদক্ষেপ উর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে। বাবার শরীর নিয়ে চলমান দুশ্চিন্তা আজ দূর হতে পারে। বৃষ রাশি: আজ আপনার পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। আটকে থাকা কোনো আইনি ঝামেলার সমাধান আজ হতে পারে। তবে খাওয়া-দাওয়ার বিষয়ে সতর্ক থাকুন, পেটের সমস্যা হওয়ার […]
নয়াদিল্লি : মহিলা সংরক্ষণ বিল এবং সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) বিল সংসদে পাশ করাতে না পারার জন্য দেশের নারীদের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি সরাসরি কংগ্রেস, তৃণমূল, ডিএমকে এবং সমাজবাদী পার্টিকে কাঠগড়ায় তুলে বলেন, “ভারতের নারী শক্তির উড়ান আটকে দেওয়া হয়েছে। তাঁদের স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে।” প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিরোধী […]
কলকাতা : প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগে প্রার্থীদের আর্থিক ও আইনি প্রেক্ষাপট নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল ‘ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ’ এবং ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ । বিশ্লেষণমূলক এই রিপোর্টে দেখা যাচ্ছে, প্রথম দফার ধনাঢ্য প্রার্থীদের তালিকায় তৃণমূল কংগ্রেসের আধিপত্য রয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই দফার সবচেয়ে ধনী প্রার্থীর নাম জাকির হোসেন। মুর্শিদাবাদের জঙ্গিপুরের এই তৃণমূল […]
খড়গপুর : খড়গপুর আইআইটি ক্যাম্পাসে আবারও ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ছাত্রের নাম জয়বীর সিং দড়িয়া (২১)। তাঁর বাড়ি গুজরাটের আহমেদাবাদের বোপাল থানা এলাকায়। তিনি ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। শনিবার সকালে অটল বিহারি বাজপেয়ী হলের নিচ থেকে ওই পড়ুয়ার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। তাঁকে আইআইটি-র হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে […]
হাওড়া : মহিলা বিল নিয়ে সংসদে কেন্দ্র যে ধাক্কা খেয়েছে, তাকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘‘বিজেপির পতন শুরু হয়ে গিয়েছে। বিজেপিকে আমরা হারিয়েছি। একক সংখ্যাগরিষ্ঠতা তো নেই। অন্যের সমর্থনে কুর্সিতে বসে আছে। সব যাবে।’’ মমতার শনিবারের প্রথম জনসভা ছিল হাওড়ার উলুবেড়িয়ায়। এদিন উলুবেড়িয়া পূর্বে পাঁচলা নেতাজি সঙ্ঘের মাঠে জনসভা করেন তিনি। নির্বাচনী জনসভায় […]
কলকাতা : মুর্শিদাবাদ জেলার বেলডাঙা হিংসা মামলায় শনিবার বিশেষ আদালত ৩৫ জন অভিযুক্তের মধ্যে ১৫ জনকে ‘বৈধানিক জামিন’ প্রদান করেছে। গ্রেফতারির পর নির্দিষ্ট ৯০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থা চার্জশিট দাখিল করতে না পারায় এই আইনি সুবিধা পেয়েছেন অভিযুক্তরা। তবে জামিন দেওয়ার ক্ষেত্রে আদালত তাঁদের ওপর বেশ কিছু শর্ত আরোপ করেছে। উল্লেখ্য, বছরের শুরুতে প্রতিবেশী রাজ্য […]
বাসন্তী : তৃণমূল ও কংগ্রেস মুখে যতই মহিলাদের সুরক্ষা, মহিলাদের সুযোগ সুবিধার কথা বলুক না কেন, তাঁরা যে মহিলা বিরোধী দল আরও একবার তা প্রমাণ হয়ে গেল, এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। মহিলা সংরক্ষণ বিল পাস না হওয়ায় তৃণমূল ও কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। শনিবার দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর বিজেপি প্রার্থীর সমর্থনে […]
নয়াদিল্লি : মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১-তম সংবিধান সংশোধনী বিল লোকসভায় ভোটাভুটিতে পাস হয়নি। এরপরই কংগ্রেসকে নারী-বিরোধী আখ্যা দিয়েছে বিজেপি। এরই প্রেক্ষিতে শনিবার কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, “আমরা নারীদের বিরুদ্ধে নই। আমরা আজও নারী সংরক্ষণকে সমর্থন করতে প্রস্তুত। কিন্তু আমরা এর বিরোধিতা করেছি। আপনারা এর মধ্যে সীমানা পুনর্বিন্যাসকে কেন জড়াচ্ছেন? সীমানা পুনর্বিন্যাস […]









