Author Archives: News Desk

রাজ্যের সমস্ত বুথে একযোগে চালু ওয়েবকাস্টিংয়ের মহড়া

কলকাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর প্রথম দফার ভোট প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত রাখতে বিশেষ তৎপরতা শুরু করল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজ্যের সমস্ত বুথে একযোগে শুরু হয়েছে ওয়েবকাস্টিংয়ের ট্রায়াল রান বা নকল মহড়া। নির্বাচনের দিন ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যেই কমিশন এই মহড়াকে অত্যন্ত গুরুত্ব সহকারে রূপায়ণ […]

পশ্চিমবঙ্গে এবারের ভোট তৃণমূলের অপরাধ থেকে মুক্ত করার : অমিত শাহ

কার্শিয়াং : উত্তরবঙ্গবাসীকে বেশ কিছু প্রতিশ্রুতি দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, উত্তরবঙ্গের জন্য পৃথক এইমস তৈরি করা হবে। মঙ্গলবার কার্শিয়াং-এর নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে এবারের ভোট তৃণমূলের অপরাধ থেকে মুক্ত করার। অমিত শাহ বলেন, “এই নির্বাচনটি হলো তৃণমূলের অত্যাচার থেকে সমগ্র বাংলাকে মুক্ত করার নির্বাচন। এক […]

সল্টলেকের আনন্দলোক হাসপাতালে আগুন, সুরক্ষিত সমস্ত রোগী

সল্টলেক : ভয়াবহ আগুন লাগল সল্টলেকের আনন্দলোক হাসপাতালে। মঙ্গলবার সকালে এই হাসপাতালে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ছড়িয়ে পড়ে আতঙ্ক! এসি-তে শর্টশার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আনন্দলোক হাসপাতালের দ্বিতলে আগুন দেখা যায় প্রথমে। রাস্তা থেকে আগুন এবং কালো ধোঁয়া দেখতে পান পথচারীরা। খবর যায় দমকলের কাছে। তার […]

মালদাতে এয়ার আ্যম্বুলেন্স, ৬টি জেলায় বাড়তি নজরদারি নির্বাচন কমিশনের

কলকাতা : পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণকে ঘিরে তৎপরতা তুঙ্গে। বৃহস্পতিবার রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই প্রস্তুতি শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে কোনও খামতি রাখতে নারাজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট ১৬ জেলার মধ্যে ৬টি জেলাকে বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে। এই জেলাগুলি হল যথাক্রমে – […]

ইতিহাসের পাতায় ২১ এপ্রিল

ঐতিহাসিক ঘটনাবলি ১. রোম নগরীর প্রতিষ্ঠা (৭৫৩ খ্রিস্টপূর্বাব্দ) – বিশ্ব প্রাচীন লোকগাঁথা অনুযায়ী, খ্রিস্টপূর্ব ৭৫৩ সালের এই দিনে রোমুলাস রোম নগরী প্রতিষ্ঠা করেছিলেন। এই দিনটিকে এখনও ইতালিতে ‘রোমের জন্মদিন’ (Natale di Roma) হিসেবে পালন করা হয়। ২. অ্যাপোলো ১৬-এর চাঁদে অবতরণ (১৯৭২) – বিশ্ব ১৯৭২ সালের ২১ এপ্রিল নাসা (NASA)-এর নবম মনুষ্যবাহী মহাকাশযান ‘অ্যাপোলো ১৬’ […]

পঞ্জিকা : ২১ এপ্রিল, ২০২৬ (মঙ্গলবার)

১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ৮ বৈশাখ ১৪৩৩। বার: মঙ্গলবার। ঋতু: গ্রীষ্মকাল। ২. তিথি ও নক্ষত্র তিথি: সংকষ্টী চতুর্থী (কৃষ্ণ পক্ষ)। চতুর্থী তিথি শেষ: ২১ এপ্রিল রাত ০৯:৫২ মিনিটে। (এরপর পঞ্চমী শুরু) নক্ষত্র: মৃগশিরা (রাত ০৮:১৬ পর্যন্ত), এরপর আর্দ্রা নক্ষত্র শুরু। যোগ: ব্রহ্ম (সকাল ১১:৫০ পর্যন্ত), এরপর ইন্দ্র যোগ শুরু। করণ: বণিজ (সকাল ১০:২৮ পর্যন্ত), এরপর […]

মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: মঙ্গলের প্রভাবে আজ আপনার তেজ ও কাজের গতি বাড়বে। তবে জেদের বশে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। ভাইবোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে আজ নতুন কোনো ঝুঁকি নেওয়া এড়িয়ে চলাই ভালো। বৃষ রাশি: আজ আপনার সঞ্চয় বৃদ্ধির ভালো সুযোগ রয়েছে। দীর্ঘদিনের কোনো পুরনো ঋণ থেকে মুক্তি পেতে পারেন। পারিবারিক কোনো উৎসবে অংশ […]

বিধানসভা নির্বাচন : দ্বিতীয় দফার ২৩ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা, রিপোর্ট প্রকাশ এডিআর-এর

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ । সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, দ্বিতীয় দফার লড়াইয়ে থাকা প্রার্থীদের মধ্যে ৩৩৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যা মোট প্রার্থীর ২৩ শতাংশ। এদিন বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় এই পরিসংখ্যান […]

ঝাড়গ্রামে হাতে ঝালমুড়ির ঠোঙাকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ঝাড়গ্রাম  : ওঁর (নরেন্দ্র মোদী) পকেটে ১০ টাকা থাকে নাকি?” মোদীর ঝালমুড়ি খাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জনসভায় এরকমই কটাক্ষ করলেন। মমতার মন্তব্য, ‘‘শুনলাম উনি (নরেন্দ্র মোদী) কাল ঝালমুড়ি খেয়েছেন। এসপিজি-কে দিয়ে মুড়ি বানিয়ে খেয়েছেন, আগে থেকে দোকানে মাইক-ক্যামেরা রাখা ছিল। সব নাটক! নাহলে ক্যামেরা কেন ছিল দোকানের ভিতর? শুনেছি, আবার দামও দিয়েছেন।” ঝালমুড়ির […]

জাপানে শক্তিশালী ভূমিকম্প, কম্পনের মাত্রা ৭.৪

টোকিও : জাপানের উত্তরাঞ্চলের সানরিকু উপকূলের কাছে সোমবার ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, সেখানকার স্থানীয় সময় বিকেল ৪টে ৫৩ মিনিটে হওয়া এই কম্পনের উৎস ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এর জেরে ইওয়াতে এবং হোক্কাইডো উপকূলের জন্য ৩ মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি করেছে প্রশাসন। কম্পনের তীব্রতা এতটাই ছিল […]