টোকিও : জাপানের উত্তরাঞ্চলের সানরিকু উপকূলের কাছে সোমবার ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, সেখানকার স্থানীয় সময় বিকেল ৪টে ৫৩ মিনিটে হওয়া এই কম্পনের উৎস ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
এর জেরে ইওয়াতে এবং হোক্কাইডো উপকূলের জন্য ৩ মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি করেছে প্রশাসন। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে, কয়েকশো কিলোমিটার দূরে টোকিওর বহুতল ভবনগুলোও বেশ কিছু ক্ষণ দুলতে থাকে। বাসিন্দাদের দ্রুত উপকূলীয় এলাকা ছেড়ে নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফুকুশিমা ও মিয়াগি এলাকাতেও জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

