কলকাতা : ভোটগ্রহণের প্রথম চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ। বেলা এগারোটা পর্যন্ত ভোট পড়েছে ৪১.১১ শতাংশ। সকাল ১১টা পর্যন্ত কমিশনের দফতরে জমা পড়েছে ২৬০টি অভিযোগ। সি-ভিজিল অ্যাপের মাধ্যমে আরও ৩৭৫টি অভিযোগ জমা পড়েছে। এগারোটা পর্যন্ত বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। এ বার উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। সেখানে বেলদার পাতলি গ্রামের […]
Author Archives: News Desk
মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের ডোমকলে বাম সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বুধবার রাত থেকেই ডোমকলে দফায় দফায় বাম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে রায়পুর এলাকায় সিপিএম সমর্থকদের একাংশকে ভোট দিতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। এ-ও অভিযোগ যে, […]
নন্দীগ্রাম : ভোট দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে কাঁথিতে তাঁর বাড়ি শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে ভোটকেন্দ্রের উদ্দেশে যান শুভেন্দু। কাঁথির নন্দনায়কবাড় এলাকার ভোটার তিনি। বাড়ি থেকে বেরোনোর সময়ে তিনি বলেন, “শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করুন।” শান্তিকুঞ্জের বাড়ি থেকে ভোট দিতে বেরোনোর সময়ে শুভেন্দু অধিকারী বলেন, “পরিবর্তন আনুন। বিজেপির হাতে দায়িত্ব […]
ঝাড়গ্রাম : ঝাড়গ্রামের এক বুথের কাছে পৌঁছে গেল হাতি। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের জিতুশোল প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের কাছে পৌঁছে যায় ‘রামলাল’। তাকে সেখান থেকে সরানোর জন্য ভোটকেন্দ্রের চত্বরে পৌঁছে গিয়েছেন বন দফতরের কর্মীরা। হাতির জন্য বেশ কিছু সময় ভোটদানে খানিকটা বিলম্ব হয়। শোরগোলও পড়ে যায়। এদিকে, বাঁকুড়ার শালতোড়া বিধানসভা কেন্দ্রে বিশেষ ভাবে সক্ষম এক ভোটারকে কোলে […]
চেন্নাই : তামিলনাড়ুতে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দক্ষিণ ভারতের এই রাজ্যে এক দফাতেই হচ্ছে ভোট। ফল ঘোষণা ৪ মে। তামিলনাড়ুতে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৩৪টি। মোট ৫ কোটি ৭৩ লক্ষ ৪৩ হাজার ২৯১ জন ভোটার ২৩৪টি আসনের জন্য নিজেদের প্রতিনিধি নির্বাচন করছেন। বিভিন্ন বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। ভোটগ্রহণকে অবাধ ও […]
কলকাতা : পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় ভোটগ্রহণ হচ্ছে ১৬টি জেলার ১৫২টি আসনে। এই জেলাগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। […]
ঐতিহাসিক ঘটনাবলি ১. শেক্সপিয়র ও থের্ভান্তেসের প্রয়াণ (১৬১৬) – বিশ্ব ১৬১৬ সালের এই দিনে বিশ্বসাহিত্যের দুই প্রবাদপ্রতিম লেখক—বিখ্যাত ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র এবং স্প্যানিশ লেখক মিগুয়েল দে থের্ভান্তেস (যিনি ‘ডন কিহোতে’র জন্য বিখ্যাত) মৃত্যুবরণ করেন। এই কাকতালীয় শোকাবহ দিনটিকে স্মরণ করেই পরবর্তীকালে বিশ্ব বই দিবস পালন শুরু হয়। ২. সত্যজিৎ রায়ের প্রয়াণ (১৯৯২) – ভারত […]
১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ১০ বৈশাখ ১৪৩৩। বার: বৃহস্পতিবার। ঋতু: গ্রীষ্মকাল। ২. তিথি ও নক্ষত্র তিথি: ষষ্ঠী (কৃষ্ণ পক্ষ)। ষষ্ঠী তিথি শেষ: ২৩ এপ্রিল সন্ধ্যা ০৬:১২ মিনিটে। (এরপর সপ্তমী শুরু) নক্ষত্র: পুনর্বসু (বিকেল ০৬:১৫ পর্যন্ত), তারপর পুষ্যা নক্ষত্র শুরু। যোগ: বৈধৃতি (সকাল ০৮:৫০ পর্যন্ত), এরপর গণ্ড যোগ শুরু। করণ: তৈতিল (সকাল ০৭:১৫ পর্যন্ত), এরপর গর […]
মেষ রাশি: আজ কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। তবে পারিবারিক বিষয়ে কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন। ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন। বিকেলের পর কোনো শুভ খবর পেতে পারেন। বৃষ রাশি: আজ আপনার সৃজনশীল কাজে অগ্রগতির দিন। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত, তাদের জন্য দিনটি শুভ। সন্তানদের কৃতিত্বে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। মিথুন রাশি: আজ আপনার কথাবার্তায় সংযম […]
কলকাতা : সব বাধা কাটিয়ে অবশেষে কলকাতায় নির্বাচনী জনসভা করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী ২৫ এপ্রিল কলকাতার শহীদ মিনার ময়দানে তাঁর এই সভা অনুষ্ঠিত হবে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সভার জন্য ভারতীয় সেনার পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমতি মিলেছে। চলতি বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনেই এককভাবে লড়াই করছে কংগ্রেস। প্রথম দফার ভোটের […]









