১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ১২ বৈশাখ ১৪৩৩। বার: শনিবার। ঋতু: গ্রীষ্মকাল। ২. তিথি ও নক্ষত্র তিথি: অষ্টমী (কৃষ্ণ পক্ষ)। অষ্টমী তিথি শেষ: ২৫ এপ্রিল দুপুর ০২:১০ মিনিটে। (এরপর নবমী শুরু) নক্ষত্র: অশ্লেষা (দুপুর ০১:৫৮ পর্যন্ত), তারপর মঘা নক্ষত্র শুরু। যোগ: বৃদ্ধি (ভোর ০৫:১১ পর্যন্ত), এরপর ধ্রুব যোগ শুরু। করণ: বণিজ (ভোর ০৪:০৭ পর্যন্ত), এরপর বিষ্টি […]
Author Archives: News Desk
মেষ রাশি: আজ আপনার শরীর ও মনের ওপর বাড়তি চাপ পড়তে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে তর্কে জড়াবেন না। কোনো পুরনো পাওনা টাকা আজ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ রাশি: আজ আপনার সৃজনশীল ক্ষমতার প্রকাশ ঘটবে। সন্তানের সাফল্যে গর্বিত হতে পারেন। তবে আজ বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো, পেটের সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। মিথুন রাশি: পারিবারিক […]
কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের উত্তাপ বাড়িয়ে শুক্রবার কলকাতায় পৃথক দুটি মেগা রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেলের দিকে উত্তর কলকাতায় প্রধানমন্ত্রী এবং দক্ষিণ কলকাতায় অমিত শাহের এই জোড়া কর্মসূচিতে কার্যত জনজোয়ার নামে। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাসভবন থেকে প্রধানমন্ত্রীর রোড শো শুরু হয়। বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান […]
হাওড়া : শুক্রবার হাওড়া ময়দানে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, যখন এসআইআর-এ নাম বাদ দিয়েছে, একমাত্র তৃণমূল কংগ্রস আপনাদের জন্য লড়েছে। এই বিজেপি বাদ দিয়েছে। ১ কোটি ২০ লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল। তার মধ্যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে ৩২ লক্ষ লোকের নাম তুলে দিয়েছি। বাদ বাকিদেরও তুলব আগামী দিনে। রাখা মহিলাদের […]
নয়াদিল্লি : শুক্রবার আম আদমি পার্টির (এএপি) সাতজন রাজ্যসভা সাংসদের দলত্যাগ ও বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে পঞ্জাবিদের ‘আবারও সরিয়ে দেওয়ার’ অভিযোগ তুলেছেন দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে করে তিনি বলেন, “বিজেপি আবারও পঞ্জাবিদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে।” তাঁর দাবি, এই […]
সোদপুর : পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মায়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সোদপুরের অমরাবতী মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রার্থীর হাত ধরে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আর জি কর ইস্যু টেনে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে মোদী বলেন, এই মা তাঁর মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন, কিন্তু তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে […]
নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনে ৯২ শতাংশেরও বেশি ভোট পড়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি সূর্যকান্ত। তিনি জানিয়েছেন, ভারতের একজন নাগরিক হিসেবে এই বিপুল ভোটদানের হার দেখে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর মতে, মানুষ যখন ভোট দেন, তখন গণতন্ত্র আরও শক্তিশালী হয়। যখন সাধারণ মানুষ তাঁদের ভোটের গুরুত্ব বুঝতে শুরু করেন, তখন তাঁরা আর হিংসার পথে […]
দক্ষিণ ২৪ পরগনা : দ্বিতীয় দফার নির্বাচনের প্রাক্কালে শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার দেগঙ্গা এলাকায় এক আইএসএফ নেতার বাড়ির দরজার সামনে থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর, দেগঙ্গার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় আইএসএফ নেতা মহম্মদ হাবিবুল রহমানের বাড়ির সদর দরজার সামনে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। এই […]
দক্ষিণ ২৪ পরগনা : পানিহাটির পর যাদবপুর থেকে শুক্রবার জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি প্রথম দফার ভোট নিয়ে বলেন, বাম্পার ভোটদান হয়েছে। স্বাধীনতার পর থেকে এমন দেখা যায়নি, যা পশ্চিমবঙ্গের মানুষ করে দেখিয়েছেন। সর্বত্র এটা নিয়েই আলোচনা চলছে যে, বিজেপি কত ভোটে জিতবে। সকলে নির্ভয়ে বিজেপির পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, কয়েকটি জেলায় তৃণমূল […]
উত্তর ২৪ পরগনা : শুক্রবার পানিহাটিতে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেন্দ্রে আর জি কর হাসপাতালের নির্যাতিতা মহিলা চিকিৎসকের মা-কে প্রার্থী করেছে বিজেপি। প্রধানমন্ত্রী বলেন, রাজ্যে যে পরিবর্তনের ঝড় বইছিল, তার প্রথম সিলমোহর পড়েছে বৃহস্পতিবার, প্রথম দফার নির্বাচনে। গত কাল ভোট দেখে তৃণমূল নেতারা হতচকিত হয়ে গিয়েছে। তার পর বিজেপির বিরুদ্ধে গুন্ডাদের উস্কানি দিচ্ছে […]









