মেষ রাশি: আজ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি পাবেন। নতুন কোনো কাজ শুরু করার জন্য দিনটি ইতিবাচক। তবে রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন, তারা একটু সতর্ক থাকুন। পরিবারের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। বৃষ রাশি: আর্থিক দিক থেকে আজ সাবধানে পা বাড়ানো উচিত। বন্ধুদের সাথে কোনো কারণে দূরত্ব তৈরি হতে পারে। আজ আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে। বিকেলের […]
Author Archives: News Desk
কলকাতা : “পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে ১১০ টি আসনে বিজেপি ইতিমধ্যেই জিততে চলেছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, অসমের বিধানসভা নির্বাচনে বিজেপি যেমন ১০০টি আসন পাবে, পশ্চিমবঙ্গে বিজেপি এবার ‘ডাবল সেঞ্চুরি’ করে ২০০-র বেশি আসন দখল করবে।” শনিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর মতে, বাংলার মানুষের মধ্যে পরিবর্তনের যে […]
জামালপুর : দ্বিতীয় দফার ভোটের প্রচারে শনিবার পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভা করেন জামালপুরে। সভা থেকে তিনি বলেন, প্রথম দফায় বিজেপি ১১০ আসন জিতবে দিদির খেলা শেষ করে দেবে। এখানে পদ্মফুল ফুটবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ৪ মে বর্ধমানের সীতাভোগ মোদীজিকে খাইয়ে ওঁর মুখমিষ্টি করব। ১৫ বছরে মমতাদিদির জমানায় সবচেয়ে বেশি সন্ত্রাস হয়েছে মা-বোনেদের উপর। […]
নদিয়া : নদিয়ার নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বরিষ্ঠ বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, পশ্চিমবঙ্গ এখন পরিচয় সংকটে ভুগছে। যোগী বলেন, “যে বাংলা আমাদের পরিচয় দিয়েছিল, এখন সেই বাংলাই পরিচয় সংকটে ভুগছে। এই সেই ভূমি যা একসময় ভারতকে পরিচয় দিয়েছিল, আর গত ১৫ বছর ধরে বাংলায় মাফিয়া […]
কলকাতা : কলকাতা বন্দর বিধানসভা আসনের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের সমর্থনে শনিবার এই বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার ও রোড শো করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এদিন কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী রাকেশ সিংয়ের সমর্থনে রোড শো করেন। দলীয় কর্মীদের পাশাপাশি এই রোড শো-কে সাধারণ মানুষের […]
নয়াদিল্লি : স্বচ্ছতা জোরদার করতে, ভোটকেন্দ্রে যে কোনও ধরনের অনিয়ম শনাক্ত করতে ও প্রয়োজনে পুনরায় ভোটের সুপারিশ করার লক্ষ্যে, নির্বাচন কমিশন ফর্ম ১৭এ (ভোটার তালিকা) এবং ভোটগ্রহণের দিনের অন্যান্য নথি ও অন্যান্য রেকর্ডের ভোট-পরবর্তী যাচাই-বাছাইয়ের বিষয়ে সমন্বিত নির্দেশাবলী জারি করেছে। তদনুসারে, পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটগ্রহণ হওয়া সমস্ত ১৫২টি বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসারদের দ্বারা ২৪ এপ্রিল, […]
অহল্যানগর : আম আদমি পার্টির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ রাঘব চাড্ডার নেতৃত্বে এএপি-র সাত জন সাংসদ শুক্রবার বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেছেন। রাঘবের এই সিদ্ধান্ত প্রসঙ্গে আন্না হাজারে শনিবার বলেছেন, দল যদি ঠিকঠাক কাজ করত, তাহলে রাঘবরা চলে যেতেন না। রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা এবং আরও ৬ জন সাংসদের আম আদমি পার্টি (এএপি) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া […]
কলকাতা : পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে ১১০টি আসনে জিতেছে বিজেপি, এমনই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। শনিবার সকালে কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে হিমন্ত বিশ্বশর্মা বলেন, “পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রথম দফা সম্পন্ন হয়েছে। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, প্রথম দফাতেই বিজেপি ১১০টি আসন জিতেছে।” হিমন্ত আরও বলেন, “এবার আমরা অসমে ১০০টি আসন […]
কলকাতা : ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার সকাল থেকে কলকাতা, বর্ধমান ও হাবড়ায় অভিযানে নেমেছে ইডি। উত্তর ২৪ পরগনার হাবড়ার একাধিক জায়গায় শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। স্থানীয় সূত্রে খবর, একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। ইডি সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় কলকাতা, বর্ধমান এবং হাবড়ায় এই অভিযান […]
ঐতিহাসিক ঘটনাবলি ১. ডিএনএ-র গঠন আবিষ্কার (১৯৫৩) – বিশ্ব ১৯৫৩ সালের ২৫ এপ্রিল আধুনিক জীববিজ্ঞানের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। বিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক আজকের দিনে ডিএনএ-র (DNA) ‘ডাবল হেলিক্স’ বা দ্বি-তন্ত্রী গঠন সম্পর্কিত গবেষণাপত্র প্রকাশ করেন। এই আবিষ্কার আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও জেনেটিক্সের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ২. কার্নেশন বিপ্লব (১৯৭৪) – বিশ্ব […]









