বহরমপুর : নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী রবিবার বলেন, “বাংলার মানুষ নির্বাচনের সময়, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও নিয়মিত এই হিংসা দেখে আসছে। এতে নতুন কিছু নেই। নতুন বিষয় হলো, লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও যদি এই ধরনের […]
Author Archives: News Desk
কাকদ্বীপ : দক্ষিণ ২৪ পরগনায় ভোট শান্তিতেই হবে, এ বিষয়ে আশাবাদী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। তিনি কাকদ্বীপে জেলাশাসক, পুলিশ সুপার ও প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন। পরে মনোজ কুমার আগরওয়াল বলেন, “আমি নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেছি। পরিস্থিতি […]
নয়াদিল্লি : যান্ত্রিক গোলযোগ থেকে বিমানে ধোঁয়া। আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ছ’জন যাত্রী। শনিবার গভীর রাতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। সূত্রের খবর, রানওয়ে ছাড়ার কয়েক মুহূর্তের মধ্যেই জুরিখগামী ওই বিমানটিতে ধোঁয়া বেরোতে দেখা যায়। জরুরি অবতরণ করিয়ে জখমদের উদ্ধার করা হয়। বিমানটিতে ছিলেন ৪ শিশু-সহ মোট ২৩২ জন যাত্রী এবং ১৩ জন […]
ডায়মন্ড হারবার : বাইকবাহিনী তাণ্ডব, ভোটারদের হুমকি দেওয়ার ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর দায়ের করেছে পুলিশ। একটি ভিডিয়ো প্রকাশ করে কমিশন জানিয়েছিল, ডায়মন্ড হারবারে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। তার পরই সেখানকার নির্বাচনী আধিকারিক এবং পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল কমিশন। রবিবারের মধ্যেই সেই পদক্ষেপ করতে […]
ওয়াশিংটন : ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন নৈশভোজ চলাকালীন গুলি চালানোর ঘটনায় একগুচ্ছ প্রশ্নের মুখোমুখি হলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হামলাকারীর সঙ্গে ইরানের কি কোনও সম্পর্ক আছে, এই প্রশ্ন করা হলে, ট্রাম্প বলেন, “আমার তেমনটা মনে হয় না, তবে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। আমরা অনেক কিছুই জানতে পারব।” হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানতে […]
নয়াদিল্লি : মন কি বাত অনুষ্ঠানে ২০২৭ সালের জনগণনাকে সফল করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বর্তমানে আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ অভিযান চলছে এবং প্রত্যেক ভারতীয়ের এ সম্পর্কে জানা জরুরি। এটি হলো জনগণনা অভিযান, বিশ্বের বৃহত্তম জনগণনা কার্যক্রম। যাঁরা আগে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন, তাঁদের কাছে […]
কলকাতা : ফের সক্রিয় ইডি। রবিবাসরীয় সকালে কলকাতার একাধিক জায়গায় ইডি অভিযান চালাচ্ছে। আনন্দপুর এবং আলিপুরে দুই ব্যবসায়ীর বাড়ি-সহ মোট তিনটি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। সোনা পাপ্পুর মামলাতেই এই তল্লাশি বলে জানা গিয়েছে। এদিন সকালে সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র একাধিক দল বেরিয়ে পড়ে। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। আনন্দপুরের একটি আবাসনে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। আলিপুরেও […]
ওয়াশিংটন : আমেরিকার ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিনার চলাকালীন বন্দুকবাজের হানা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই পর পর গুলি চালায় ওই বন্দুকবাজ। তবে ট্রাম্প নিরাপদে রয়েছেন। তাঁর কোনও আঘাত লাগেনি। তাঁকে এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছেন সিক্রেট সার্ভিসের আধিকারিকেরা। বন্দুকবাজকে পাকড়াও করা হয়েছে। হামলাকারীকে গ্রেফতার করা […]
ঐতিহাসিক ঘটনাবলি ১. চেরনোবিল পারমাণবিক বিপর্যয় (১৯৮৬) – বিশ্ব ১৯৮৬ সালের ২৬ এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের (বর্তমান ইউক্রেন) চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইতিহাসের ভয়াবহতম দুর্ঘটনা ঘটে। একটি পরীক্ষার সময় পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণ ঘটে এবং বায়ুমণ্ডলে বিশাল পরিমাণ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রভাব আজও ওই অঞ্চলে বিদ্যমান। ২. দক্ষিণ আফ্রিকায় প্রথম বর্ণবৈষম্যহীন নির্বাচন (১৯৯৪) – […]
১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ১৩ বৈশাখ ১৪৩৩। বার: রবিবার। ঋতু: গ্রীষ্মকাল। ২. তিথি ও নক্ষত্র তিথি: নবমী (কৃষ্ণ পক্ষ)। নবমী তিথি শেষ: ২৬ এপ্রিল দুপুর ১২:২৪ মিনিটে। (এরপর দশমী শুরু) নক্ষত্র: মঘা (দুপুর ১২:১৩ পর্যন্ত), এরপর পূর্বফাল্গুনী নক্ষত্র শুরু। যোগ: ধ্রুব (ভোর ০৫:১১ পর্যন্ত), এরপর ব্যাঘাত যোগ শুরু। করণ: তৈতিল (ভোর ০৪:০৭ পর্যন্ত), এরপর গর […]










