নির্বাচন কমিশনকে আরও সতর্ক হতে হবে, হিংসা প্রসঙ্গে মন্তব্য অধীরের

বহরমপুর : নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী রবিবার বলেন, “বাংলার মানুষ নির্বাচনের সময়, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও নিয়মিত এই হিংসা দেখে আসছে। এতে নতুন কিছু নেই।

নতুন বিষয় হলো, লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও যদি এই ধরনের হিংসা চলতে থাকে, আমি মনে করি তা নির্বাচন কমিশনের ব্যর্থতাকেই প্রতিফলিত করে। তাই নির্বাচন কমিশনকে আরও সতর্ক হতে হবে।

আর বাংলার নিচুস্তরের পুলিশ কর্তারা এখনও শাসক দলকে এই উত্তেজনা ছড়াতে এবং ভয়ের পরিবেশ তৈরি করতে সাহায্য করছেন। বাইরে থেকে যত উচ্চপদস্থ কর্তাই আনা হোক না কেন, নিচুস্তরের কর্তাদের উপর নির্বাচন কমিশনের কোনও নিয়ন্ত্রণ নেই, আর সে কারণেই এমনটা ঘটতেই থাকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 2 =