নয়াদিল্লি : দাউদ ইব্রাহিমের ড্রাগ র্যাকেটের মূল মাথা ও ঘনিষ্ঠ সহযোগী, কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলাকে ভারতের হাতে প্রত্যর্পণ করল তুরস্ক। আন্তর্জাতিক মাদক চক্রের বড় পাণ্ডাকে মঙ্গলবার প্রত্যর্পণের পরে আনা হয়েছে ভারতে। মাদক চক্র খতম করতে সেলিমের গ্রেফতারি পুলিশ-প্রশাসনের বড় সাফল্য। ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক এজেন্সিগুলির যৌথ অভিযানে ইস্তানবুলে দাউদ ঘনিষ্ঠ সেলিম ডোলাকে গ্রেফতারের […]
Author Archives: News Desk
গ্যাংটক : গ্যাংটকে ফুটবল খেলায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিকিম সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যাংটকে একদল তরুণের সঙ্গে ফুটবল খেলায় যোগ দেন। তিনি এক্স মাধ্যমে জানান, “গ্যাংটকে এই মনোরম সকালে আমার তরুণ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার চেয়ে ভালো আর কিছু নেই!” গ্যাংটকের ফুটবল ময়দানে এক আনন্দময় মুহূর্ত উপভোগ করেন প্রধানমন্ত্রী মোদী। […]
ঐতিহাসিক ঘটনাবলি ১. বেনিতো মুসোলিনির মৃত্যু (১৯৪৫) – বিশ্ব ১৯৪৫ সালের এই দিনে ইতালীয় ফ্যাসিবাদী একনায়ক বেনিতো মুসোলিনি মিত্রশক্তির হাতে ধরা পড়ার পর গুলিতে নিহত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে তাঁর এই পতন ইউরোপের ইতিহাসে এক বড় পরিবর্তন এনেছিল। ২. মেরিল্যান্ড আমেরিকার সপ্তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃত (১৭৮৮) – বিশ্ব ১৭৮৮ সালের ২৮ এপ্রিল মেরিল্যান্ড আমেরিকার […]
১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ১৫ বৈশাখ ১৪৩৩। বার: মঙ্গলবার। ঋতু: গ্রীষ্মকাল। ২. তিথি ও নক্ষত্র তিথি: বরূথিনী একাদশী (কৃষ্ণ পক্ষ)। একাদশী তিথি শেষ: ২৮ এপ্রিল সকাল ০৯:০৮ মিনিটে। (এরপর দ্বাদশী শুরু) নক্ষত্র: উত্তরফাল্গুনী (সকাল ০৯:১০ পর্যন্ত), এরপর হস্তা নক্ষত্র শুরু। যোগ: হর্ষণ (রাত ০২:১৮ পর্যন্ত), এরপর বজ্র যোগ শুরু। করণ: বণিজ (সকাল ০৯:০৮ পর্যন্ত), এরপর […]
মেষ রাশি: আজ কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে। তবে পরিবারের বড়দের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। কোনো পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হতে পারে যা আপনাকে আনন্দ দেবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। বৃষ রাশি: আজ আপনার সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটবে। যারা ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য দিনটি লাভজনক। নতুন কোনো চুক্তিতে সই করার আগে ভালো করে […]
কলকাতা : দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে শেষ প্রচার সেরে সোমবার বিকেলে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে বাংলায় অডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে ৭ মিনিট ৩৮ সেকেন্ডের সেই বার্তা যোগ করে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গে আমার প্রিয় পরিবারবর্গ, গণতন্ত্রের এই উৎসব আপনাদের সামনে বিজেপির বিজয়ের ধ্বজা ওড়ানোর এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। আমি নিশ্চিত যে ২৯ এপ্রিল, […]
কলকাতা : রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ ৬ মাসের জন্য বৃদ্ধি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ৩০ এপ্রিল তাঁর অবসর নেওয়ার কথা ছিল। ওই মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি হয়েছে। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির সচিবালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সিদ্ধনাথের চাকরির মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় […]
কলকাতা : পশ্চিমবঙ্গে সুষ্ঠু ও নিরাপদে ভোট শেষ করতে আদর্শ নির্বাচনী আচরণ বিধি চালু করেছিল নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, এখনও পর্যন্ত নগদ, মদ, মাদক, সোনা-রুপো-সহ মূল্যবান ধাতু ও অন্যান্য জিনিস মিলিয়ে ৫১০ কোটি মূল্যের বেশি সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। যার মধ্যে শুধু নগদ রয়েছে ৩০ কোটির বেশি। নির্বাচন কমিশনের তরফে এই হিসেব পেশ করা হয়েছে। রাজ্যে […]
কলকাতা : কলকাতা পুলিশের অধীনস্থ ভাঙড় ডিভিশনে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনার তদন্তভার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইতিমধ্যেই এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) গত ২৫.০৪.২০২৬ তারিখে উত্তর কাশীপুর থানায় নথিভুক্ত ৬২/২০২৬ নম্বর এফআইআর-টিকে (ভাঙড় ডিভিশন, কলকাতা) গত রবিবার অর্থাৎ ২৬.০৪.২০২৬ তারিখে আরসি-২৫/২০২৬/এনআইএ/ডিএলআই […]
কলকাতা : ভুয়ো খবর প্রচারের অভিযোগে একটি বৈদ্যুতিক চ্যানেল তথা স্যাটেলাইট সংবাদমাধ্যমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর প্রাসঙ্গিক ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ৩৫৩ (২), ১৭৪ ও ১৭৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। মূলত ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে নিজেদের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এই […]









