Author Archives: News Desk

পশ্চিমবঙ্গে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির সরকার গড়ার দাবি নিতিন নবীনের

মির্জাপুর : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বলে দাবি করলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। একই সঙ্গে তিনি রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দেন। বুধবার সকালে মির্জাপুরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন নিতিন নবীন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে এবং এই দিনে রাজ্যের মানুষের সক্রিয় […]

ভাঙড়ে নওশাদকে ঘিরে বিক্ষোভ, বাসন্তীতে বিজেপি প্রার্থীর উপর হামলা

দক্ষিণ ২৪ পরগনা : ভোট চলাকালীন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভার সাঁইহাটি এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এলাকায় পৌঁছোতেই আইএসএফ চেয়ারম্যান, ভাঙড়ের বিদায়ী বিধায়ক তথা প্রার্থী নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিদায়ী বিধায়ককে দেখেই স্লোগান দিতে থাকেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভে ফেটে পড়েন নওশাদ। তাঁর দাবি, শান্তিপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও তৃণমূল কর্মীরা […]

ভবানীপুরে হেরে গেছেন মমতা, ভোটের দিন দাবি শুভেন্দুর

কলকাতা : ভবানীপুরে হেরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটের মধ্যেই এমন দাবি করলেন বিজেপি নেতা তথা ওই আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দু বুধবার বলেন, “আমি দেখছি ভোটগ্রহণ ভালোই চলছে। জনগণ জেগে উঠেছে, উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) হেরে যাচ্ছেন। উনি হিন্দু ভোটারদের ভয় দেখাতে এখানে কেন আসছেন?” শুভেন্দু অধিকারী বলেন, “ভালো ভোট হচ্ছে, আরও বেশি ভোট হওয়া […]

খিদিরপুরে ভোট পর্যবেক্ষণ শুভেন্দুর, মমতা বললেন বিভিন্ন বুথে ঘুরবেন

কলকাতা : খিদিরপুর এলাকায় ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তুষ্ট শুভেন্দু অধিকারী। তিনি জানান, ওই এলাকায় ভোটের সময় ভোটদাতারাই ঢুকতে পারতেন না। সন্ত্রাসের পরিবেশ থাকত। নির্বাচন কমিশন সেই পরিস্থিতি বদলে দিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ দেওয়া প্রয়োজন। পাশাপাশি সকাল সকাল ভবানীপুরের প্রতিদ্বন্দ্বীর বুথ পরিদর্শনে বার হওয়া নিয়ে কটাক্ষ করেন, ‘‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।’’ […]

কাশী বিশ্বনাথ মন্দিরে পূজার্চনা প্রধানমন্ত্রী মোদীর

বারাণসী : উত্তর প্রদেশ সফরের দ্বিতীয় দিনে, বুধবার সকালে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পূজার্চনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যথোচিত ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে ভগবান শিবের পূজার্চনা করেন প্রধানমন্ত্রী মোদী। কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করার পর ‘ত্রিশূল-দামারু’ ধারণ করেন প্রধানমন্ত্রী। বুধবার সকালেই শ্রী কাশী বিশ্বনাথ মন্দির দর্শন ও পূজার্চনা করেন তিনি। বিশেষ রীতির মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানো […]

বিজেপি জোর করে নির্বাচনে কারচুপি করতে চায় : মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : বিজেপি জোর করে নির্বাচনে কারচুপি করতে চায়, এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সমালোচনা করে বুধবার ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বলেন, “দেখুন রাতে আমাদের কর্মীকে কীভাবে মারধর করা হলো। এই নৃশংসতাটা দেখুন। কী ধরনের গুন্ডামি চলছে? এভাবে ভোট হয় না। শান্তিপূর্ণভাবে ভোট হয়। এটা গণতন্ত্রের উৎসব। কিন্তু ওরা এটাকে […]

পানিহাটিতে ভোট দিলেন অভয়ার বাবা-মা, জয় নিয়ে প্রবল আশাবাদী

পানিহাটি : পানিহাটিতে ভোট দিলেন অভয়ার বাবা-মা। বুধবার সকালে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন অভয়ার বাবা শেখররঞ্জন দেবনাথ ও মা রত্না দেবনাথ। রত্না দেবী এবারের ভোটে পানিহাটি আসনের বিজেপি প্রার্থী। রত্না দেবনাথ দাবি করে বলেন, “আমরাই জিতব, আমরা ন্যায়বিচার পাব। মানুষ আমাদের ভোট দেবে।” তিনি আরও বলেন, “আমার মনে হচ্ছে ইভিএমের প্রেস বাটনে কোনও সমস্যা আছে। […]

বৃষ্টির অনুকূল পরিস্থিতি, কলকাতা-দক্ষিণবঙ্গের সর্বত্রই কালবৈশাখীরও পূর্বাভাস

কলকাতা : বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। সেই কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কালবৈশাখীরও রয়েছে সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে ঝড়-বৃষ্টি। কলকাতা-সহ কয়েক জেলায় ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। ঝড়-বৃষ্টির সৌজন্যে গরম কমে, স্বস্তি ফিরবে। আগামী তিন দিন […]

রেকর্ড সংখ্যায় ভোট দিন, পশ্চিমবঙ্গের ভোটারদের কাছে আবেদন মোদীর

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে দ্বিতীয় তথা শেষ দফা ভোটের সকালে সমাজমাধ্যমে পোস্ট করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘‘আজ যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের সকলকে অনুরোধ করছি, রেকর্ড সংখ্যায় ভোট দিন। আমাদের গণতন্ত্রকে আরও গতিশীল করুন। বিশেষ করে পশ্চিমবঙ্গের মহিলা ও যুব সম্প্রদায়ের বিপুল ভাবে ভোটদান করা জরুরি।’’ উল্লেখ্য, বুধবার সকাল থেকে ৭টা থেকে […]