কলকাতা : বিজেপি জোর করে নির্বাচনে কারচুপি করতে চায়, এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপির সমালোচনা করে বুধবার ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বলেন, “দেখুন রাতে আমাদের কর্মীকে কীভাবে মারধর করা হলো। এই নৃশংসতাটা দেখুন। কী ধরনের গুন্ডামি চলছে? এভাবে ভোট হয় না। শান্তিপূর্ণভাবে ভোট হয়। এটা গণতন্ত্রের উৎসব। কিন্তু ওরা এটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। উদ্দেশ্যটা খুব স্পষ্ট যে, বিজেপি জোর করে নির্বাচনে কারচুপি করতে চায়। আমাদের কর্মী ও মানুষ মরতে প্রস্তুত, কিন্তু তারা এই জায়গা ছেড়ে যাবে না।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “বাইরে থেকে অনেক পর্যবেক্ষক এসেছেন। বিজেপি যা বলছে, তাই করছে। চারদিকে দেখুন, আমাদের সব পোস্টার সরিয়ে ফেলা হয়েছে। এভাবেই কি নির্বাচন হয়? ভোট দেবেন ভোটাররা, পুলিশ বা নিরাপত্তা বাহিনী নয়। সম্প্রতি কিছু নতুন লোককে আনা হয়েছে, আর তারা যা খুশি তাই করছে। তারা সন্ত্রাস চালাচ্ছে।”

