Author Archives: News Desk

ভোট-পরবর্তী হিংসা রুখতে কড়া নজরদারিতে নির্বাচন কমিশন, রাজ্যজুড়ে মোতায়েন ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা : ভোটগ্রহণ পর্ব শেষ হতেই সম্ভাব্য ভোট-পরবর্তী হিংসা রুখতে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে এখনও মোতায়েন থাকবে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি […]

কেপটাউনে ‘কিং’-এর শুটিংয়ের ঝলক প্রকাশ্যে, ভাইরাল শাহরুখ-দীপিকা জুটি

মুম্বই : বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর শুটিংয়ের ঝলক অবশেষে প্রকাশ্যে এল। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গানের দৃশ্যের শুটিং চলাকালীন ক্যামেরাবন্দি হয়েছে ছবির একাধিক মুহূর্ত, যা শুক্রবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। ফাঁস হওয়া ছবিতে শাহরুখ খান-কে স্ট্রাইপ শার্ট ও কালো প্যান্টে দেখা গিয়েছে, অন্যদিকে দীপিকা পাড়ুকোন-কে নজর কাড়তে দেখা যায় কমলা রঙের পোশাকে। এই […]

আসানসোলে ভোট গণনার প্রস্তুতি চূড়ান্ত, স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলাশাসক ও পুলিশ কমিশনার

আসানসোল : আসন্ন ভোট গণনাকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ বর্তমানে চূড়ান্ত সতর্কতামূলক অবস্থানে রয়েছে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজকে আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, রানিগঞ্জ, জামুড়িয়া এবং বারাবনি বিধানসভা কেন্দ্রের গণনাকেন্দ্র ও স্ট্রং রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে সেখানেই সমস্ত ইভিএম কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। ভোট গণনার আগে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার পশ্চিম বর্ধমানের […]

সাময়িক স্বস্তি, আগাম জামিন পবন খেরার

নয়াদিল্লি : অবশেষে সাময়িক স্বস্তি কংগ্রেস নেতা পবন খেরার। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিণিকি ভূঁইয়া শর্মার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ তোলার পরে রিণিকির পাল্টা অভিযোগের ভিত্তিতে খেরার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল অসম পুলিশ। সুপ্রিম কোর্ট খেরাকে আগাম জামিন দিয়ে বলেছে, তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। […]

শুক্রবার ফের স্ট্রং রুম পরিদর্শনে কুণাল, কটাক্ষ ইসি এবং বিজেপি-কে

কলকাতা : বৃহস্পতিবার রাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিতর্কের পর শুক্রবার সকালে ফের স্ট্রং রুম পরিদর্শনে যান তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। দলনেত্রীর নির্দেশে এসেছেন বলে জানান কুণাল। কমিশনের ভূমিকায় তৃণমূল যে খুব একটা খুশি নয়, তা তাঁর কথা থেকে স্পষ্ট। একইসঙ্গে বিজেপিকেও নিশানা করেন তিনি। শুক্রবার সকালে কুণাল ঘোষ বলেন, ”বলছে পোস্টাল ব্যালট সেগ্রিগেকেশন হচ্ছে। যাই হোক […]

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিজিও কমপ্লেক্সে হাজির সুজিত বসু

কলকাতা : ভোট মিটতেই পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে হাজিরা দিতে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজির হন সুজিত বসু। এ দিন সকাল ১০.২৬ মিনিটে আসেন দমকলমন্ত্রী। ভোটের আগেই একাধিক বার ইডি তলব করেছিল তৃণমূল প্রার্থী সুজিত বসুকে। কিন্তু ভোটের কাজে ব্যস্ততার জন্য তিনি হাজিরা দিতে পারেননি। আদালতেও তা জানিয়েছিলেন। এ বার ভোট মেটার পরে হাই কোর্টের নির্দেশ […]

শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতা : শুক্রবার থেকে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহজুড়ে বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া ও হুগলিতে শুক্রবার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার কিছুটা স্বস্তি মিললেও, রবিবার থেকে […]

“মাননীয়াকে কোনোরকম বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে” : শুভেন্দু অধিকারী

কলকাতা : কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভোটগণনা কেন্দ্রের স্ট্রংরুমে চার ঘণ্টা ধরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে শুভেন্দু দাবি করেছেন, “মাননীয়াকে কোনোরকম বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে”। শুক্রবার সমাজ মাধ্যমে একটি পোস্টে শুভেন্দু লিখেছেন, “ভবানীপুর নির্বাচনী এলাকা […]

ফের বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম

নয়াদিল্লি : ফের বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম একলাফে ৯৯৪ টাকা বেড়ে হয়েছে ৩ হাজার ২০২ টাকা। ইরান যুদ্ধ শুরু হতেই বাণিজ্যিক রান্নার গ্যাস সরবরাহে রাশ টানে কেন্দ্র। পরে ধাপে ধাপে তা শিথিল করলেও ৬ মার্চ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপিছু ১১৪.৫০ টাকা এবং ৩১ মার্চ […]

ইতিহাসের পাতায় ০১ মে

ঐতিহাসিক ঘটনাবলি ১. আন্তর্জাতিক শ্রমিক দিবস (International Workers’ Day) ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে আট ঘণ্টা কাজের দাবীতে শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। এই আন্দোলন এবং পরবর্তী আত্মত্যাগের স্মরণে প্রতি বছর এই দিনটি বিশ্বজুড়ে ‘মে দিবস’ হিসেবে পালন করা হয়। ২. এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উদ্বোধন (১৯৩১) – বিশ্ব ১৯৩১ সালের ১ মে […]