ভাঙড়ে নওশাদকে ঘিরে বিক্ষোভ, বাসন্তীতে বিজেপি প্রার্থীর উপর হামলা

দক্ষিণ ২৪ পরগনা : ভোট চলাকালীন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভার সাঁইহাটি এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এলাকায় পৌঁছোতেই আইএসএফ চেয়ারম্যান, ভাঙড়ের বিদায়ী বিধায়ক তথা প্রার্থী নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

বিদায়ী বিধায়ককে দেখেই স্লোগান দিতে থাকেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভে ফেটে পড়েন নওশাদ। তাঁর দাবি, শান্তিপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও তৃণমূল কর্মীরা ইচ্ছাকৃত ভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছেন। যদিও এখনও পর্যন্ত বড় কোনও সংঘর্ষের খবর পাওয়া যায়নি। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বাহিনী।

অন্যদিকে, বাসন্তীতে বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে। ভাঙচুর চালানো হয় গাড়িতে। বাসন্তী ৭৬ নম্বর বুথে এই ঘটনা ঘটে। বিজেপি প্রার্থী বিকাশ সর্দার যখন বুথ পরিদর্শনে যান, তখন অতর্কিত তাঁর উপর হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় বিকাশের গাড়ি। তাঁর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =