ভবানীপুরে হেরে গেছেন মমতা, ভোটের দিন দাবি শুভেন্দুর

কলকাতা : ভবানীপুরে হেরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটের মধ্যেই এমন দাবি করলেন বিজেপি নেতা তথা ওই আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বুধবার বলেন, “আমি দেখছি ভোটগ্রহণ ভালোই চলছে। জনগণ জেগে উঠেছে, উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) হেরে যাচ্ছেন। উনি হিন্দু ভোটারদের ভয় দেখাতে এখানে কেন আসছেন?”

শুভেন্দু অধিকারী বলেন, “ভালো ভোট হচ্ছে, আরও বেশি ভোট হওয়া উচিত। হালকা বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ভালো। ঘর থেকে বেরিয়ে আসুন এবং গণতন্ত্রের জন্য ভোট দিন। সঙ্গে ছাতা নিয়ে ভোট দিন।” শুভেন্দুর কথায়, “উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) হারবেন, বিজেপি জিতবে। আমি সাতটি ওয়ার্ডে এগিয়ে আছি, উনি ৭৭ নম্বর ওয়ার্ডে কিছুই পাবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − sixteen =