কলকাতা : দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে শেষ প্রচার সেরে সোমবার বিকেলে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে বাংলায় অডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডলে ৭ মিনিট ৩৮ সেকেন্ডের সেই বার্তা যোগ করে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গে আমার প্রিয় পরিবারবর্গ, গণতন্ত্রের এই উৎসব আপনাদের সামনে বিজেপির বিজয়ের ধ্বজা ওড়ানোর এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। আমি নিশ্চিত যে ২৯ এপ্রিল, আপনারা ভোটদানের এক নতুন রেকর্ড গড়বেন। এই ঐতিহাসিক মুহূর্তে, আমি একটি অডিও বার্তার মাধ্যমে আমার মনের ভাব ব্যক্ত করেছি…”
অডিও বার্তার পাশাপাশি আরেকটি পোস্টে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের পুরো নির্বাচনী প্রচার চলাকালীন আমি আমার পরিবারবর্গের কাছ থেকে যে অগাধ স্নেহ ও আশীর্বাদ পেয়েছি, তা আমাকে এক নতুন শক্তিতে ভরিয়ে দিয়েছে। এখানকার যুবশক্তি হোক বা নারীশক্তি, আমাদের কৃষক ভাই-বোন হোক, শ্রমিক বা ব্যবসায়ী, সকলেই ‘বিকশিত বাংলা’ গড়ার জন্য সংকল্পবদ্ধ। এই চিঠিতে আমি তাঁদের প্রতি আমার মনোভাব ব্যক্ত করেছি…”

