নয়াদিল্লি : দাউদ ইব্রাহিমের ড্রাগ র্যাকেটের মূল মাথা ও ঘনিষ্ঠ সহযোগী, কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলাকে ভারতের হাতে প্রত্যর্পণ করল তুরস্ক। আন্তর্জাতিক মাদক চক্রের বড় পাণ্ডাকে মঙ্গলবার প্রত্যর্পণের পরে আনা হয়েছে ভারতে। মাদক চক্র খতম করতে সেলিমের গ্রেফতারি পুলিশ-প্রশাসনের বড় সাফল্য।
ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক এজেন্সিগুলির যৌথ অভিযানে ইস্তানবুলে দাউদ ঘনিষ্ঠ সেলিম ডোলাকে গ্রেফতারের পরে মঙ্গলবার ভোরে একটি বিশেষ বিমানে তাকে দিল্লির টেকনিক্যাল বিমানবন্দরে আনা হয়।
বিমানবন্দরে নামার পরই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সূত্রের খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাঁকে মুম্বই পুলিশ বা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে তুলে দেওয়া হতে পারে। এই প্রত্যর্পণকে ভারতের মাদকবিরোধী অভিযানে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

