বীরভূম : ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ যখন শেষের পথে, ঠিক তখনই অগ্নিগর্ভ হয়ে উঠল বীরভূমের খয়রাশোল। ইভিএমে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে খয়রাশোল ব্লকের বুধপুর গ্রাম কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনায় কমপক্ষে আহত ছয়জন জওয়ান। আহত ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ। এমনকী বন্দুক বার করে ভোটারদের ভয় দেখাতে বাধ্য হন […]
Author Archives: News Desk
দক্ষিণ ২৪ পরগনা : পুর নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র মুখোমুখি হওয়া থেকে আপাতত স্বস্তি পেলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট জানিয়েছে, ভোট মেটার পরে তাঁকে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে। গত কয়েক দিনের মধ্যে সুজিতকে একাধিক বার তলব করেছিল ইডি। তবে সুজিত জানিয়েছিলেন, তিনি ভোটের কাজে ব্যস্ত […]
কৃষ্ণনগর : বৃহস্পতিবার২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে রেকর্ড অংশগ্রহণের দাবি করে বাংলায় পরিবর্তনের ইঙ্গিত দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। বৃহস্পতিবার নদিয়া উত্তর ও দক্ষিণ বিজেপির সংগঠনিক জেলার উদ্যোগে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ গ্রাউন্ড-এ আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, প্রথম দফার ভোটে দুপুরের মধ্যেই প্রায় সব আসনে উল্লেখযোগ্য হারে ভোট […]
কলকাতা :- আসন্ন বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা নির্বাচন আধিকারিকদের (ডিইও) কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও)। পরিস্থিতি অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীকে আরও সক্রিয়ভাবে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। শুধু বুথের ১০০ মিটারের মধ্যে সীমাবদ্ধ না থেকে, প্রয়োজনে ১০০ মিটারের বাইরেও বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে।সিইও স্পষ্ট করে জানান, […]
কৃষ্ণনগর : পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের নির্বাচনী জনসভা থেকে তৃণমূলকে বিঁধলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জোর দিয়ে বলেন, “ভয় কেটে যাচ্ছে, আস্থা বাড়ছে। যাঁদের কণ্ঠ বছরের পর বছর ধরে দমিয়ে রাখা হয়েছিল, তাঁরা এখন আত্মবিশ্বাসের সাথে মুখ খুলছেন। পুদুচেরি এবং অসমে প্রচুর ভোট পড়েছে। আমরা দেখেছি, যেখানেই ভোটার উপস্থিতি বেশি, সেখানেই বিজেপি শক্তিশালী জনাদেশ […]
কৃষ্ণনগর : পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই নাগরিকত্ব দেওয়ার কাজ জোরদার হবে, আশ্বাস দিলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের মতুয়া পরিবার, নমশূদ্র পরিবার অথবা শরণার্থী পরিবারগুলোর… কারোরই তৃণমূলকে ভয় পাওয়ার দরকার নেই। কেউ আপনাদের ছুঁতে পারবে না। প্রত্যেক শরণার্থী যারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসেছেন। মোদী তাঁদের […]
বীরভূম : রাজ্যের ভোটের প্রথম দফাতেই চূড়ান্ত অশান্তি বীরভূমে। আক্রান্ত বিজেপির নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল। তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের ভ্রমরকল অঞ্চলে ৬৮ নম্বর বুথে সকাল থেকেই অশান্তির খবর আসছিল। সেই অশান্তির খবর পেয়েই বুথ পরিদর্শনে যান […]







