Author Archives: News Desk

দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশিতে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কোচবিহার : ভোটের মুখে জমি দুর্নীতিতে ইডির স্ক্যানারে দেবাশিস কুমার। শুক্রবার সকাল থেকে তাঁর বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতরের আধিকারিকরা। আয়কর তল্লাশি নিয়ে কোচবিহারের সভা থেকে তোপ দাগেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কোচবিহারে দলীয় প্রার্থীর সমর্থনে রাসমেলা ময়দানে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভামঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলেন, কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় […]

বাংলায় ‘বহিরাগত’ নয় বিজেপি, কলকাতায় এসে জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ

কলকাতা : রাজ্যের শাসকদল তৃণমূলের তরফে একাধিকবার বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগা হয়েছে ‘বহিরাগত’ তকমা দিয়ে। শুক্রবার কলকাতায় এসে যেন তারই জবাব দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। এ দিন রাজারহাটে একটি হোটেলে বিজেপি–র সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমাদের দলের (বিজেপি) জন্ম এই বাংলাতেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরেই এই দলের পথচলা শুরু হয়েছিল। তাই […]

কোচবিহারের নির্বাচনী সভা থেকে বিজেপিকে নিশানা মমতার

কোচবিহার : কোচবিহারের রাসমেলা ময়দানে নির্বাচনী সভায় শুক্রবার বিজেপিকে নিশানা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আমাদের প্ৰার্থীর বাড়িতে তল্লাশি করছেন। আমার গাড়ি তল্লাশির চেষ্টা করছেন। নির্লজ্জ দল বিজেপি। বিজেপিকে নিশানা করে তিনি এও বলেন, বিজেপি কিছু জায়গায় টাকা দিয়ে নির্দল প্ৰার্থী দাঁড় করিয়েছে। তাদের থেকে সাবধান। তিনি আরও বলেন, বাংলায় জয়ী হলে বিজেপি সরকার […]

তৃতীয়বারের জন্য রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হলেন হরিবংশ

নয়াদিল্লি : শুক্রবার হরিবংশ টানা তিনবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন। বিরোধী দলগুলি কোনও প্রার্থী না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় হরিবংশ নারায়ণ সিংহের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, টানা তিন বার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়া, আপনার প্রতি এই সভার গভীর আস্থারই প্রমাণ। […]

নাকা তল্লাশিতে পাটুলি থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা

কলকাতা : বিধানসভা নির্বাচনের মুখে পুলিশের নাকা তল্লাশিতে ফের টাকা উদ্ধার হলো। বৃহস্পতিবার রাতে দু’টি এলাকা থেকে ৪ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করল পুলিশ। পাটুলি থানা এলাকার ঢালাই সেতুর কাছে একটি গাড়ি থেকে ৩ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ট্যাংরা থানার জি কে রোড এবং ক্রিস্টোফার মোড় থেকে ১ লক্ষ […]

আম আদমি পার্টির মন্ত্রী সঞ্জীব অরোরার বাড়িতে তল্লাশি ইডি-র

লুধিয়ানা : পঞ্জাবের আম আদমি পার্টির মন্ত্রী সঞ্জীব অরোরা এবং তাঁর ঘনিষ্ঠদের বাড়ি ও কার্যালয়ে একযোগে শুক্রবার তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা)-এর অধীনে ১৩টি জায়গায় তল্লাশি চালানো হয়। ইডি সূত্রের খবর, পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরা, তাঁর ব্যবসায়িক অংশীদার লুধিয়ানার হেমন্ত সুদ এবং জলন্ধরের চন্দ্রশেখর আগরওয়ালের বাসভবন ও কার্যালয়ে […]

মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশি গ্রেফতার

মালদা: ভোটের মুখে মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করল রেল পুলিশ। বৃহস্পতিবার রাতের ঘটনা। মালদা টাউন স্টেশনের টিকিট কাউন্টার চত্বরে রেল পুলিশ এই দুজন বাংলাদেশিকে গ্রেফতার করে। রেল পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মহম্মদ সোনি এবং সফিকুল আলম। ধৃতদের থেকে রেল পুলিশ জানতে পেরেছে, তারা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ ও জামালপুরের বাসিন্দা। প্রাথমিক […]

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে আয়কর দফতরের তল্লাশি

কলকাতা : তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা। শুক্রবার ভোর থেকে তাঁর বাড়ি ও কার্যালয়ে পৌঁছন আয়কর দফতরের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলে দেবাশিস কুমারের দুটি ঠিকানা। ভোটের মুখে এই ঘটনার নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেই দাবি তৃণমূলের। জানা গিয়েছে, শুক্রবার ভোরবেলা দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও কার্যালয়ে পৌঁছে যান আয়কর দফতরের […]

ইতিহাসের পাতায় ১৭ এপ্রিল

ঐতিহাসিক ঘটনাবলি ১. বে অফ পিগস আক্রমণ (১৯৬১) – বিশ্ব ১৯৬১ সালের ১৭ এপ্রিল আমেরিকার সিআইএ (CIA) সমর্থিত কিউবান নির্বাসিতদের একটি দল কিউবার ফিদেল কাস্ত্রো সরকারকে উৎখাত করার জন্য বে অফ পিগস (Bay of Pigs) আক্রমণ চালায়। তবে এই অভিযানটি চরমভাবে ব্যর্থ হয় এবং এটি তৎকালীন স্নায়ুযুদ্ধের ইতিহাসে একটি অত্যন্ত আলোচিত ঘটনা। ২. সিরিয়ার স্বাধীনতা […]

পঞ্জিকা : ১৭ এপ্রিল, ২০২৬ (শুক্রবার)

১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ৪ বৈশাখ ১৪৩৩। বার: শুক্রবার। ঋতু: গ্রীষ্মকাল। ২. তিথি ও নক্ষত্র তিথি: পূর্ণিমা (শুক্ল পক্ষ)। পূর্ণিমা তিথি শুরু: ১৬ এপ্রিল রাত ১১:১৫ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ: ১৭ এপ্রিল রাত ১২:৪৭ মিনিটে (অর্থাৎ ১৮ এপ্রিলের শুরুর দিকে)। নক্ষত্র: অশ্বিনী (পুরো দিন এবং রাত ০৭:৩২ পর্যন্ত), এরপর ভরণী নক্ষত্র শুরু। যোগ: সিদ্ধি (দুপুর […]