দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে আয়কর দফতরের তল্লাশি

কলকাতা : তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা। শুক্রবার ভোর থেকে তাঁর বাড়ি ও কার্যালয়ে পৌঁছন আয়কর দফতরের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলে দেবাশিস কুমারের দুটি ঠিকানা। ভোটের মুখে এই ঘটনার নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেই দাবি তৃণমূলের।

জানা গিয়েছে, শুক্রবার ভোরবেলা দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও কার্যালয়ে পৌঁছে যান আয়কর দফতরের কর্তারা। তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একসঙ্গে প্রার্থীর দুটি ঠিকানায় তল্লাশি শুরু করেন আয়কর আধিকারিকরা। যদিও ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি তা এখনও জানা যায়নি।

স্বাভাবিকভাবেই প্রচার বন্ধ রেখে বর্তমানে বাড়িতেই রয়েছেন তৃণমূল প্রার্থী। এদিকে আয়কর হানার খবর পেয়ে কার্যালয়ে পৌঁছন তৃণমূলের সমর্থকরা। তাঁদের অভিযোগ, কার্যালয়ে থাকা নথিপত্র ঘাঁটছেন আয়কর দফতরের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 11 =