Author Archives: News Desk

পশ্চিমবঙ্গে এবার তৃণমূলের বিসর্জন নিশ্চিত : শমীক ভট্টাচার্য

কলকাতা : পশ্চিমবঙ্গে এবার তৃণমূলের বিসর্জন নিশ্চিত, এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, “মুখ্যমন্ত্রী অনেক কথা বলছেন। এখন পশ্চিমবঙ্গের মানুষের উপর তাঁর কথার কোনও প্রভাব নেই। জনগণ তাঁকে বর্জন করেছে। তৃণমূল চলে গেছে; আপনারা যা দেখছেন তা কেবল একটি জীবন্ত জীবাশ্ম। এখন ‘বিসর্জন’-এর […]

নারী সংরক্ষণকে ব্যর্থ করার জন্য কোনও অজুহাত তৈরি করবেন না, বিরোধীদের পরামর্শ রিজিজুর

নয়াদিল্লি : নারী সংরক্ষণকে ব্যর্থ করার জন্য কোনও অজুহাত তৈরি করবেন না, বিরোধীদের এই পরামর্শ দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বৃহস্পতিবার রিজিজু বলেন, “আমি অত্যন্ত আনন্দিত, আজ একটি ঐতিহাসিক দিন। এই বিলটি একটি ঐতিহাসিক আইন যা চিরস্মরণীয় হয়ে থাকবে যে, লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ প্রদানের এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে […]

নিউটাউনে ডিভাইডারে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে গাড়ি, আহত দুই

কলকাতা : নিউটাউনে ডিভাইডারে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই গাড়িতে থাকা দু’জন। দুর্ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের কাছে, নব দিগন্ত ভবনের সামনে একটি দ্রুতগতির গাড়ি রোড ডিভাইডারে ধাক্কা মারে। ডিভাইডারে ধাক্কা মারায় গাড়িটির সামনের অংশ […]

ইতিহাসের পাতায় ১৬ এপ্রিল

ঐতিহাসিক ঘটনাবলি ১. অ্যাপোলো ১৬-এর যাত্রা (১৯৭২) – বিশ্ব ১৯৭২ সালের ১৬ এপ্রিল নাসা (NASA) তাদের দশম মনুষ্যবাহী চন্দ্রাভিযান ‘অ্যাপোলো ১৬’ উৎক্ষেপণ করে। এই অভিযানে মহাকাশচারীরা চাঁদের উচ্চভূমি অঞ্চলে (Lunar Highlands) অবতরণ করেছিলেন এবং সেখান থেকে প্রচুর বৈজ্ঞানিক তথ্য ও নমুন সংগ্রহ করেছিলেন। ২. ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল (১৮৫৩) – ভারত ভারতের পরিবহন ব্যবস্থার […]

পঞ্জিকা : ১৬ এপ্রিল, ২০২৬ (বৃহস্পতিবার)

১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ৩ বৈশাখ ১৪৩৩। বার: বৃহস্পতিবার। ঋতু: গ্রীষ্মকাল। ২. তিথি ও নক্ষত্র তিথি: চতুর্দশী (শুক্ল পক্ষ)। চতুর্দশী তিথি শেষ: ১৬ এপ্রিল রাত ১১:১৫ মিনিটে। (এরপর পূর্ণিমা শুরু) নক্ষত্র: রেবতী (রাত ০৫:২৬ পর্যন্ত), এরপর অশ্বিনী নক্ষত্র শুরু। যোগ: বজ্র (বিকেল ০৩:৪৮ পর্যন্ত), এরপর সিদ্ধি যোগ শুরু। করণ: বণিজ (সকাল ১০:৩৩ পর্যন্ত), এরপর বিষ্টি […]

বৃহস্পতিবার (১৬ এপ্রিল, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: আজ আপনার সৃজনশীল কাজে সাফল্য আসবে। সন্তানদের দিক থেকে কোনো শুভ সংবাদ পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটি আনন্দময় হবে, তবে পেটের সমস্যায় একটু ভোগান্তি হতে পারে। বৃষ রাশি: আজ স্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের জন্য ভালো দিন। মায়ের শরীরের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ থাকলেও সহকর্মীদের সাহায্য পাবেন। মিথুন রাশি: আজ […]

রাঘব চাড্ডার জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার পঞ্জাব সরকারের, রাজনৈতিক মহলে জোর চর্চা

চণ্ডীগড় : পঞ্জাব সরকার রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করেছে। আগে রাজ্যসভার সদস্য হিসেবে এবং পঞ্জাবের সহ-প্রভারি থাকার কারণে তাঁকে সর্বোচ্চ স্তরের এই নিরাপত্তা দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, দ্বৈত দায়িত্বের কারণে রাঘব চাড্ডা-কে পঞ্জাব পুলিশের পাশাপাশি কমান্ডোও দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তর পর রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, গত ২ এপ্রিল […]

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করুন, অনুপ্রবেশকারীদের ঢুকতে দেব না : অমিত শাহ

ফালাকাটা : আলিপুরদুয়ার জেলার ফালাকাটার নির্বাচনী জনসভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে সরব হলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার এই নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, “ত্রিপুরা, অসম, বিহারে পদ্ম সরকার আছে; এখানেও পদ্ম সরকার গঠন করুন, আমরা অনুপ্রবেশকারীদের ঢুকতে দেব না।” অমিত শাহ বলেন, “মোদীজি দেশকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করেছেন, ৩৭০ ধারা বাতিল করেছেন, অযোধ্যায় […]

কংগ্রেস নেতা পবন খেড়া : তেলেঙ্গানা হাইকোর্টের অগ্রিম জামিন আদেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

গুয়াহাটি : কংগ্রেসের সর্বভারতীয় নেতা পবন খেড়াকে তেলেঙ্গানা হাইকোর্টের এক সপ্তাহের ট্রানজিট অগ্রিম জামিনের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। অসমে নথিভুক্ত মামলায় তেলেঙ্গানা উচ্চ আদালতের জামিন আদেশে বিস্ময় প্রকাশ করেছে সর্বোচ্চ আদালতের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টে আজকের শুনানি সম্পৰ্কে গুয়াহাটি উচ্চ আদালতের সিনিয়র অ্যাডভোকেট বিজন মহাজন বলেন, ট্রানজিট অগ্রিম জামিনের ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে […]

কিছু অশুভ শক্তি বাংলাকে কলুষিত করতে উঠেপড়ে লেগেছে, নববর্ষে মন্তব্য মমতার

কলকাতা : “কিছু অশুভ শক্তি এই বাংলাকে কলুষিত করতে উঠেপড়ে লেগেছে”, নববর্ষে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সমাজ মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, এই মন্তব্যও করেন তিনি। তিনি এ দিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, “রাজ্যের সকল প্রান্তের মানুষকে হৃদয়ের অন্তর থেকে জানাই বাংলা নববর্ষের শুভনন্দন। এই নবীন ঊষালগ্নে আপনাদের প্রত্যেকের জীবন হয়ে […]