Author Archives: News Desk

ইতিহাসের পাতায় ১৪ এপ্রিল

ঐতিহাসিক ঘটনাবলি ১. ডঃ বি. আর. আম্বেদকরের জন্মবার্ষিকী (১৮৯১) – ভারত ১৮৯১ সালের ১৪ই এপ্রিল ভারতীয় সংবিধানের স্থপতি এবং প্রখ্যাত সমাজ সংস্কারক ডঃ ভীমরাও রামজি আম্বেদকর জন্মগ্রহণ করেন। দলিত এবং অবহেলিত শ্রেণির অধিকার আদায়ে তাঁর লড়াই ভারতের ইতিহাসে অবিস্মরণীয়। দিনটি প্রতি বছর ‘আম্বেদকর জয়ন্তী’ হিসেবে পালিত হয়। ২. টাইটানিক জাহাজের দুর্ঘটনা (১৯১২) – বিশ্ব ১৯১২ […]

পঞ্জিকা : ১৪ এপ্রিল, ২০২৬ (মঙ্গলবার)

১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ১ বৈশাখ ১৪৩৩। বার: মঙ্গলবার। বিশেষত্ব: পয়লা বৈশাখ (বাংলা নববর্ষ) এবং মেষ সংক্রান্তি। ২. তিথি ও নক্ষত্র তিথি: দ্বাদশী (শুক্ল পক্ষ)। দ্বাদশী তিথি শেষ: ১৪ এপ্রিল সন্ধ্যা ০৭:৫২ মিনিটে। (এরপর ত্রয়োদশী শুরু) নক্ষত্র: পূর্বভাদ্রপদ (রাত ০১:৪৭ পর্যন্ত), তারপর উত্তরভাদ্রপদ নক্ষত্র শুরু। যোগ: ব্যাঘাত (বিকেল ০৪:০৮ পর্যন্ত), এরপর হর্ষণ যোগ শুরু। করণ: […]

মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: আত্মবিশ্বাসের সাথে চাকরিতে লাভের সুযোগ পাবেন। পড়াশোনা ও গবেষণামূলক কাজে আগ্রহ বাড়বে। বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে মান-সম্মান বৃদ্ধি পাবে। বন্ধুর সহযোগিতায় আয় বাড়তে পারে। বৃষ রাশি: ব্যক্তিগত জীবন এবং প্রেমজীবনে সুখের সময় আসবে। শিল্প ও সংগীতের প্রতি ঝোঁক বাড়বে। মনে কিছুটা চড়াই-উতরাই থাকতে পারে। পরিবারের সাথে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হতে পারে। মিথুন রাশি: আজ […]

কেন বেছে বেছে পশ্চিমবঙ্গে লজিকাল ডিসক্রিপেন্সি, প্রশ্ন সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি : ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসংগতির এই বিশেষ শ্রেনীটি কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই প্রয়োগ করা হচ্ছে? ‘বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার’ অভিযোগের বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সোমবার এই পর্যবেক্ষণ করেন। এই সঙ্গে তাঁর পর্যবেক্ষণ, যে দেশে জন্ম, সেখানে ভোটাধিকার শুধুমাত্র একটি সাংবিধানিক অধিকার নয়, মানুষের গভীর আবেগের […]

নির্বাচনের আগে মোথাবাড়ি ফের উত্তপ্ত, এনআইএ অভিযানে গ্রেফতার তিন

মালদা : নির্বাচনের প্রাক্কালে আবারও শিরোনামে উঠে এল মালদার মোথাবাড়ি। এসআইআর হাঙ্গামার ঘটনায় তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) আরও তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন আইএসএফের এক গ্রাম পঞ্চায়েত সদস্য, জেলা ছাত্র পরিষদের সভাপতি এবং আইএনটিইউসি-র এক নেতা।সোমবার মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আইএসএফ সদস্য প্রতাপপুরের বাসিন্দা গোলাম রাব্বানীকে গ্রেফতার করে এনআইএ। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো […]

বিজেপিকে বাংলার গণতন্ত্র কিনে নিতে দেওয়া হবে না, ইসি-কে চিঠি তৃণমূলের

কলকাতা : বিনামূল্যে মদের বিনিময়ে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য প্ররোচিত করার অভিযোগ তুলল তৃণমূল। এই সঙ্গে, ’বিজেপিকে বাংলার গণতন্ত্র কিনে নিতে দেওয়া হবে না’ বলে তৃণমূলের তরফে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশন (ইসি)-কে। সোমবার তৃণমূলের তরফে জানানো হয়, “আমরা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখে কাঁথি দক্ষিণে বিজেপি-র নির্লজ্জ নির্বাচনী দুর্নীতির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা […]

বীরভূমের জনসভা থেকে কেন্দ্র ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার, মনোনয়ন নিয়ে হয়রানির অভিযোগ

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের অঙ্গ হিসেবে সোমবার বীরভূমের সিউড়িতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মনোনয়ন প্রক্রিয়া নিয়ে নতুন অভিযোগ তুলে তিনি বলেন, তাঁর মনোনয়নপত্র পরীক্ষার সময় চার ঘণ্টা ধরে তাঁকে হয়রান করা হয়েছে। জনতার উদ্দেশে মমতা বলেন, “আমার মনোনয়নের সময় চার […]

মমতার সরকারকে অপসারণের অর্থ অনুপ্রবেশমুক্ত বাংলা তৈরি করা : অমিত শাহ

রানিগঞ্জ : পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের নির্বাচনী জনসভা থেকে অনুপ্রবেশ-মুক্ত পশ্চিমবঙ্গ গড়ার ডাক দিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “আগামী ২৩ এপ্রিল এখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। মমতা সরকারকে বিদায় জানানোর সময় এসেছে। মমতা সরকারকে অপসারণ করার অর্থ হলো অনুপ্রবেশকারীমুক্ত বাংলা তৈরি করা। বাংলা থেকে অনুপ্রবেশকারীদের সরাতে চাইলে, একমাত্র বিজেপিই এই […]

রোহিঙ্গাদের আশ্রয়স্থলকে ‘শূকরশালার’ সঙ্গে তুলনা তথাগতর

কলকাতা : রোহিঙ্গাদের আশ্রয়স্থলকে ‘শূকরশালার’ সঙ্গে তুলনা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সোমবার তিনি এরকম একটি আশ্রয়স্থলের ছবি যুক্ত করে এক্সবার্তায় লিখেছেন, “একটি রোহিঙ্গা শূকরশালার ছবি, যা সকল বাঙালি হিন্দুর জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত। তারা তাদের শুধু ঐ অঙ্গটি দিয়েই ভারত দখল করার পরিকল্পনা করছে। আমার এক মোল্লার কথা মনে পড়ছে, তিনি বলেছিলেন, “হ্যারা […]

‘আমি কোনও দলের বি টিম নই, মানুষের কণ্ঠস্বর’, মন্তব্য আসাদউদ্দিন ওয়াইসির

পশ্চিম বর্ধমান : জোট ভাঙা এবং দলীয় অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। হুমায়ুনের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে সোমবার তিনি বলেন, কখনও তাঁকে তৃণমূলের ‘বি টিম’, আবার কখনও বিজেপির ‘বি টিম’ বলা হয়। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে ওয়াইসি দাবি করেন, তিনি শুধুমাত্র সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করেন। এদিন সাংবাদিকদের ওয়াইসি জানান, […]