Author Archives: News Desk

অ্যাডামাসে চালু ‘নিউ জেন’ প্রোগ্রাম, অন-ক্যাম্পাসেই ওয়ার্ক-লিঙ্কড ডিগ্রি

◆ কর্মসংস্থানের সঙ্গে সরাসরি উচ্চশিক্ষায় যোগ করল অ্যাডামাস কলকাতা : উচ্চশিক্ষাকে আরও বাস্তবমুখী ও কর্মসংস্থানমুখী করে তুলতে বড় উদ্যোগ নিল অ্যাডামাস ইউনিভার্সিটি। টিমলিজ এডটেক-এর সঙ্গে যৌথভাবে ‘নিউ জেন’ ওয়ার্ক-লিঙ্কড ডিগ্রি প্রোগ্রাম চালুর ঘোষণা করা হল এক সাংবাদিক বৈঠকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়া প্রতিনিধিরা, এইচআর বিশেষজ্ঞ, শিল্পক্ষেত্রের অংশীদার এবং নীতি নির্ধারকরা। কলকাতার উপকণ্ঠে ১২০ একর বিস্তৃত […]

তৃণমূলের ১৫ বছরের শাসনকাল পশ্চিমবঙ্গে ভয় ছাড়া কিছুই দেয়নি : নরেন্দ্র মোদী

কাটোয়া : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, তৃণমূলের ১৫ বছরের শাসনকাল পশ্চিমবঙ্গে ভয় ছাড়া কিছুই দেয়নি। নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গ এবার পরিবর্তনের জন্য তৈরি।” প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। […]

তামিলনাড়ুতে এবার পরিবর্তন অবশ্যসম্ভাবী, জয় হবে এনডিএ-র : তামিলসাই সৌন্দররাজন

চেন্নাই : তামিলনাড়ুতে এবার পরিবর্তন অবশ্যসম্ভাবী, জয় হবে এনডিএ-র, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন বিজেপি প্রার্থী তামিলসাই সৌন্দররাজন। শনিবার চেন্নাইয়ে নির্বাচনী প্রচারের ফাঁকে তামিলসাই সৌন্দররাজন বলেন, “প্রচার অভিযান খুব ভালোভাবে চলছে, মানুষ ব্যাপক উৎসাহ দেখাচ্ছে। তাদের অভিব্যক্তি, শারীরিক ভাষা এবং স্নেহ সবই বিজয় এবং একজন আন্তরিক ও সহানুভূতিশীল বিধায়কের আকাঙ্ক্ষার দিকে ইঙ্গিত করছে। আগের বিধায়ক জনগণের অর্থের […]

ভোটের আবহে ফের সক্রিয় ইডি, এবার পার্থের বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় এজেন্সি

কলকাতা : বিধানসভা নির্বাচনের আবহে ফের সক্রিয় প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিল ইডি। শনিবার সকালে প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি পার্থের নাকতলার বাড়িতে গিয়েছে। ভোটের আগে শিক্ষক নিয়োগের মামলাতেই ফের পার্থকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, জামিন পাওয়ার পর একাধিক বার তাঁকে ইডি ডেকে পাঠিয়েছিল। কিন্তু পার্থ […]

সফল চন্দ্রাভিযান, নাসার চার মহাকাশচারী ফিরলেন নির্বিঘ্নেই

ক্যালিফর্নিয়া : সফল চন্দ্রাভিযান সেরে নাসার চার মহাকাশচারী ফিরলেন নির্বিঘ্নেই। ১০ দিন পর শনিবার সকালে (ভারতীয় সময়) নাসার মহাকাশচারীরা পৃথিবীতে অবতরণ করেছেন। দক্ষিণ ক্যালিফর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে নির্বিঘ্নেই নেমেছে ক্যাপসুল। নাসার এই চন্দ্রাভিযানের নাম ‘আর্টেমিস ২’। ২০২৮ সালে এই অভিযানের তৃতীয় পর্যায়ে চাঁদে ফের মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার। গত ২ এপ্রিল ভোরে (ভারতীয় সময়) চাঁদের […]

পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে আবু ধাবিতে এস জয়শঙ্কর

নয়াদিল্লি ও আবু ধাবি : পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে পৌঁছলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ১১ ও ১২ এপ্রিল দুই দিন আবু ধাবিতে সরকারি সফরে থাকবেন তিনি। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা পর্যালোচনা ও ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য সংযুক্ত আরব আমিরশাহীর নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর। এর আগে […]

চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে অনিয়ম! সরব শুভেন্দু অধিকারী

কলকাতা : চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে এক্স মাধ্যমে সরব হয়েছেন তিনি। শুভেন্দু জানান, ১৪৯-কসবা বিধানসভা কেন্দ্রে চুক্তিভিত্তিক কর্মীদের সেক্টর অফিসার/সহকারী পদে অবৈধ নিয়োগ করা হয়েছে। রিটার্নিং অফিসার পূর্ণিমা দে, ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) কর্তৃক শুক্রবার জারি করা আদেশের মাধ্যমে কসবা বিধানসভা কেন্দ্রের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য দক্ষিণ ২৪ পরগনা […]

ইতিহাসের পাতায় ১১ এপ্রিল

ঐতিহাসিক ঘটনাবলি ১. কস্তুরবা গান্ধীর জন্ম (১৮৬৯) – ভারত ১৮৬৯ সালের ১১ই এপ্রিল মহাত্মা গান্ধীর সহধর্মিণী ও ভারতের স্বাধীনতা সংগ্রামের বিশিষ্ট নেত্রী কস্তুরবা গান্ধী জন্মগ্রহণ করেন। তিনি বা (Ba) নামেই সমধিক পরিচিত ছিলেন এবং দেশের নারী জাগরণ ও সত্যাগ্রহ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২. জ্যোতিরাও ফুলের জন্ম (১৮২৭) – ভারত ১৮২৭ সালের এই দিনে […]

পঞ্জিকা : ১১ এপ্রিল, ২০২৬ (শনিবার)

১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ২৮ চৈত্র ১৪৩২। বার: শনিবার। ২. তিথি ও নক্ষত্র তিথি: নবমী (শুক্ল পক্ষ)। নবমী তিথি শেষ: ১১ এপ্রিল রাত ০১:০৯ মিনিটে। (এরপর দশমী শুরু) নক্ষত্র: শ্রবণ (সকাল ০৬:১৫ পর্যন্ত), তারপর ধনিষ্ঠা নক্ষত্র শুরু। যোগ: গণ্ড (সকাল ০১:৫১ পর্যন্ত), এরপর বৃদ্ধি যোগ শুরু। করণ: তৈতিল (দুপুর ০১:২২ পর্যন্ত), এরপর গর করণ শুরু। […]

শনিবার (১১ এপ্রিল, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। মনে শান্তি ও প্রসন্নতা বজায় থাকবে। আত্মবিশ্বাস ভরপুর থাকলেও মাঝে মাঝে তার অভাব বোধ করতে পারেন। মানসিক প্রশান্তি পেতে পায়চারি বা হাঁটাহাঁটি করা ভালো। উন্নতির নতুন পথ খুলে যাবে। বৃষ রাশি: আজ কিছু চিকিৎসার জন্য ব্যয় বাড়তে পারে। আত্মবিশ্বাসী থাকলেও মেজাজ কিছুটা খিটখিটে হতে পারে। চাকরিতে কাজের চাপ বাড়বে। […]