Author Archives: News Desk

ইতিহাসের পাতায় ১০ এপ্রিল

ঐতিহাসিক ঘটনাবলি (Historical Events) ১. আর্য সমাজ প্রতিষ্ঠা (১৮৭৫) – ভারত ১৮৭৫ সালের ১০ই এপ্রিল স্বামী দয়ানন্দ সরস্বতী বোম্বেতে (বর্তমান মুম্বাই) আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এটি ছিল একটি হিন্দু সংস্কার আন্দোলন যা “বেদে ফিরে যাও” (Back to the Vedas) স্লোগানের মাধ্যমে সমাজ সংস্কার ও শিক্ষার প্রসারে বড় ভূমিকা রেখেছিল। ২. টাইটানিক জাহাজের যাত্রা শুরু (১৯১২) […]

পঞ্জিকা : ১০ এপ্রিল, ২০২৬ (শুক্রবার)

১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ২৭ চৈত্র ১৪৩২। বার: শুক্রবার। ২. তিথি ও নক্ষত্র তিথি: অষ্টমী (শুক্ল পক্ষ)। অষ্টমী তিথি শেষ: ১০ এপ্রিল রাত ০৩:৩৫ মিনিটে। (এরপর নবমী শুরু) নক্ষত্র: উত্তরাষাঢ়া (সকাল ০৮:১৯ পর্যন্ত), তারপর শ্রবণ নক্ষত্র শুরু। যোগ: শূল (সকাল ০৩:৫৪ পর্যন্ত), এরপর গণ্ড যোগ শুরু। করণ: কৌলব (দুপুর ০২:৩৮ পর্যন্ত), এরপর তৈতিল করণ শুরু। […]

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: নতুন কোনো পরিকল্পনা করার জন্য এটি চমৎকার সময়। পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করুন। নিজের দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধির দিকে মনোনিবেশ করুন। বিলাসদ্রব্য কেনার ক্ষেত্রে আজ হুটহাট সিদ্ধান্ত নেবেন না। বৃষ রাশি: আজ পরিবার বা ভবিষ্যতের কোনো পরিকল্পনার জন্য অর্থ ব্যয় হতে পারে। সঠিক বাজেট পরিকল্পনা আপনাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে আপনার নিরন্তর […]

বাংলায় প্রথম ‘শ্রী জগন্নাথ বিশ্ব শান্তি মহাযজ্ঞ’, ৩২ বেশের বিরল দর্শনে ঐতিহাসিক আয়োজন

◆ বাংলায় আধ্যাত্মিক উন্মাদনায় নতুন অধ্যায় কলকাতা : বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে ‘শ্রী জগন্নাথ বিশ্ব শান্তি মহাযজ্ঞ’। দৈতাপতি ভবানী দাস মহারাজের নির্দেশনা ও জগন্নাথ পরিবারের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই মহাযজ্ঞ ঘিরে ইতিমধ্যেই ভক্তমহলে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। আয়োজকদের মতে, এই অনুষ্ঠান বাংলার আধ্যাত্মিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে […]

আধুনিক পদ্ধতি-প্রযুক্তির সব কিছু সিবিআই ব্যবহার করুক আরজিকর মামলায়, পর্যবেক্ষণ হাইকোর্টের

কলকাতা : ‘সাজাপ্রাপ্ত অনেক কিছুই জানে বলে মনে হয়। ফলে যত আধুনিক পদ্ধতি, প্রযুক্তি রয়েছে, তার সব কিছু সিবিআই ব্যবহার করুক এই মামলায়।’ বৃহস্পতিবার আরজি কর মামলায় এমনটাই জানাল কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চ। হাই কোর্টের পর্যবেক্ষণ, যদি প্রয়োজন হয়, সিবিআই নতুন করে সাজাপ্রাপ্ত এবং অন্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে […]

পশ্চিমবঙ্গের যুবসমাজ নিষ্ঠুর তৃণমূল সরকারের বিদায় নির্ধারণ করতে চলেছে : নরেন্দ্র মোদী

বীরভূম : বীরভূমের সিউড়ির নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের কঠোর সমালোচনা করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের যুবসমাজই নিষ্ঠুর তৃণমূল সরকারের বিদায় নির্ধারণ করতে চলেছে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল, সেইসব যুবসমাজই জবাব দেবে, যারা বিগত বছরগুলিতে তৃণমূল সরকারের অধীনে লাঠিচার্জ ও যন্ত্রণার শিকার হয়েছেন। মোদী বলেন, অনুপ্রবেশকারীদের দ্বারা বাংলার মাটি […]

বিশ্ব স্বাস্থ্য দিবসে হাওড়া স্টেশনে সচেতনতার বার্তা, পূর্ব রেল ও এনসিসি-র উদ্যোগে বিশেষ কর্মসূচি

■ ব্যস্ততম রেলস্টেশনে অন্যরকম আয়োজন হাওড়া : বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হাওড়া স্টেশনের বড় ঘড়ির নীচে আয়োজিত হল এক বিশেষ স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি। পূর্ব রেলের হাওড়া ডিভিশন এবং সুরেন্দ্রনাথ কলেজের এনসিসি সাব ইউনিট (বেঙ্গল ব্যাটালিয়ন ২)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল […]

চাওম্যানের আয়োজনে ‘দ্য গ্রেট এশিয়ান ফুড ফেস্টিভ্যাল’, এক ছাতার তলায় ৬ দেশের স্বাদ

■ চিন থেকে থাইল্যান্ড – ফিউশন খাবারে মাতছে শহরের রসনা কলকাতা : বাঙালির ভোজনরসিকতায় এখন স্পষ্ট বদলের ছাপ। চেনা চাইনিজ বা মোগলাইয়ের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক ও ফিউশন খাবারের প্রতি আগ্রহ বাড়ছে কলকাতায়। সেই চাহিদাকেই আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে ‘চাওম্যান’ আয়োজন করেছে ‘দ্য গ্রেট এশিয়ান ফুড ফেস্টিভ্যাল’। এই ফুড ফেস্টিভ্যালে কলকাতায় বসেই একসঙ্গে চেখে দেখা […]

আইপিএলের চাকচিক্যের মাঝেই হারিয়ে গেল ফুটবল মহানায়কের স্মৃতি, অনুপস্থিত আইএফএ ও বড় ক্লাবের কর্তারা

◆ আলোর ঝলকানির শহরে নিঃসঙ্গ গোষ্ঠ পাল, প্রয়াণ দিবসেও উপেক্ষিত কিংবদন্তি কলকাতা : একদিকে ইডেন গার্ডেন্সে আইপিএলের ঝলমলে আলো, কোটি টাকার আয়োজন—আর ঠিক তার কাছেই ময়দানে নীরবে দাঁড়িয়ে গোষ্ঠ পালের মূর্তি। এই তীব্র বৈপরীত্যই যেন বুধবারের সবচেয়ে বেদনাদায়ক ছবি তুলে ধরল। ভারতীয় ফুটবলের কিংবদন্তি গোষ্ঠ পালের ৫১তম প্রয়াণ দিবসে স্মরণসভা হলেও, সেখানে দেখা গেল প্রাপ্য সম্মানের […]

পানিহাটিতে বিজেপি প্রার্থীর মনোনয়ন ঘিরে মিছিল, নারী সুরক্ষায় সরব স্মৃতি ইরানি

পানিহাটি :- পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে এগিয়ে এলেন ‘অভয়ার মা’। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে অমরাবতী থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য মিছিলর আয়োজন করা হয়। মিছিলতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে বিজেপির প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মিছিল শেষে […]