জলপাইগুড়ি : “বাংলায় এবারে পরিবর্তন অবশ্যম্ভাবী”। আত্মবিশ্বাসী কণ্ঠে এই দাবি করলেন রূপোলি পর্দার নায়ক মিঠুন চক্রবর্তী। তাঁর দাবি, উত্তরবঙ্গ নিয়ে আমাদের অনেক আশা। শুক্রবার তিনি মালবাজারে পা রাখতেই যেন সিনেমার দৃশ্য বাস্তবে দেখা যায়! রূপোলি পর্দার নায়ক মিঠুন চক্রবর্তীর হেলিকপ্টার মালবাজার আদর্শ বিদ্যাভবনের হ্যালিপ্যাডে নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থক ও ভক্তরা। কড়া নিরাপত্তার বলয়ে ঘেরা […]
Author Archives: News Desk
মথুরা : মথুরায় যমুনা নদীতে উল্টে গেল নৌকা। অনেক পর্যটক সেসময় ওই নৌকাতে ছিলেন বলে জানা যাচ্ছে। শেষ পাওয়া খবর, এই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে, এখনও বহু যাত্রী নিখোঁজ। জেলা শাসক জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন প্রথমেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন এবং জলে পড়ে যাওয়া […]
নয়াদিল্লি : রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন শুক্রবার সংসদ ভবনে বিহার থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য হিসেবে নীতীশ কুমারকে শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়ার পর নীতীশ কুমারকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে মোদী বলেন, নীতীশ কুমার দেশের অন্যতম […]
নয়াদিল্লি : জাতিগত জনশুনানি বন্ধ করার আর্জি জানিয়ে যে মামলা হয়েছিল, তা খারিজ করল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে ওই শুনানি বন্ধ করতে আদালত যাতে নির্দেশ দেয়, সে জন্য দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। শীর্ষ আদালত অবশ্য সে মামলা খারিজ করে দিয়েছে। একই সঙ্গে ওই জনস্বার্থ মামলায় আবেদনকারী যে ভাষা ব্যবহার করেছেন, তারও তীব্র […]
কলকাতা : বিজেপির নির্বাচনী ‘সঙ্কল্প পত্র’-র উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার দুপুরে কলকাতায় এই সঙ্কল্প পত্রের উদ্বোধন করেন শাহ। ‘সঙ্কল্প পত্র’ প্রকাশের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তীব্র ভাষায় নিশানা করলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। সেই সঙ্গে, বিজেপি ক্ষমতায় এলে কী কী করবে, তারও একটি রূপরেখা সামনে রাখলেন। শুক্রবার অমিত শাহ বলেন, বাংলার মানুষ […]
কলকাতা : ভিডিও ফাঁস হওয়ার পরেই হুমায়ুন কবীরের সঙ্গে জোট প্রত্যাহার করল আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম। শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্টে এআইএমআইএম-এর তরফে জানানো হয়, আগামী দিনে আর কোনও দলের সঙ্গে জোট না করে স্বতন্ত্র ভাবেই বিধানসভা নির্বাচনে লড়বে তারা। একই সঙ্গে এআইএমআইএম–এর তরফে জানানো হয়, হুমায়ুনের ভিডিও প্রকাশ্যে আসার পর স্পষ্ট যে […]
দক্ষিণ ২৪ পরগনা : আসন্ন নির্বাচন নিয়ে কর্মিসভা চলাকালীন আচমকাই সেখানে ঢুকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাঙাবেলিয়া গ্রামের ঘটনা। এই ঘটনায় জখম হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। বাকিরা পালিয়ে যান। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। গোসাবা থানায় অভিযোগ […]
কলকাতা : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা এলাকায় একটি বিতর্কিত পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুক্রবার চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় দেখা যায়, একটি ব্যানারে লেখা রয়েছে— “ভবানীপুরে এবার পাঁঠা বলি হবে।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই পোস্টারটি দক্ষিণ কলকাতা জেলা ‘ফ্যাম কমিউনিটি’-র পক্ষ থেকে লাগানো হয়েছে। পোস্টারে কারওর নামোল্লেখ না থাকলেও সেটি রাজ্যের বিরোধী দলনেতার উদ্দেশে বলে […]
কলকাতা : দক্ষিণবঙ্গে আপাতত ঝড়-বৃষ্টির দাপট কমতে চলেছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং পাল্লা দিয়ে বাড়বে পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। গত ৭২ ঘণ্টার লাগাতার ঝড়-বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছিল। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ […]









