‘আমি কোনও দলের বি টিম নই, মানুষের কণ্ঠস্বর’, মন্তব্য আসাদউদ্দিন ওয়াইসির

পশ্চিম বর্ধমান : জোট ভাঙা এবং দলীয় অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

হুমায়ুনের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে সোমবার তিনি বলেন, কখনও তাঁকে তৃণমূলের ‘বি টিম’, আবার কখনও বিজেপির ‘বি টিম’ বলা হয়। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে ওয়াইসি দাবি করেন, তিনি শুধুমাত্র সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করেন।

এদিন সাংবাদিকদের ওয়াইসি জানান, তাঁর রাজনীতি কোনও নির্দিষ্ট দলের সুবিধা বা অসুবিধার জন্য নয়, বরং মানুষের সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য। বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন, এ ধরণের তকমা দেওয়া এখন অভ্যাসে পরিণত হয়েছে। আসন্ন নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদী ওয়াইসি। তাঁর কথায়, এবারে ফল ভালো হবে বলেই তিনি বিশ্বাস করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 19 =