ভোটের আগেই গোসাবায় চলল গুলি, জখম এক তৃণমূল কর্মী

গোসাবা : ভোটের আগেই অশান্ত দক্ষিণ ২৪ পরগণার গোসাবা। গুলিতে জখম হয়েছেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। তাঁকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূল নেতা রাজা গাজী বলেছেন, “আমাদের দলের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।” এই ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে তাঁর অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে।

রবিবার রাতে দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন ওই তৃণমূল কংগ্রেস কর্মী। রাত প্রায় ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুর এলাকায়। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম দিব্যেন্দু গায়েন। স্থানীয় সূত্রে খবর, গতকাল দলীয় একটি মিটিং সেরে দিব্যেন্দু মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীরা আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

একটি গুলি তাঁর ডান উরুতে লাগে। সঙ্গে সঙ্গে রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে দিব্যেন্দুকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + two =