মোদীর বিরুদ্ধে এমসিসি লঙ্ঘনের অভিযোগ এনে জ্ঞানেশকে চিঠি

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে সংবিধান সংশোধন বিল পাশ করাতে না-পারায় দেশের সকল মা-বোন-কন্যার কাছে ক্ষমা চেয়ে নেন তিনি।

পাশাপাশি বিরোধীদের সমালোচনা করেন। এবার প্রধানমন্ত্রীর ভাষণে আদর্শ আচরণবিধি লঙ্ঘন (এমসিসি)-এর অভিযোগ এনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন কেরলম থেকে সিপিআই-এর রাজ্যসভার সাংসদ পি সন্দোষ কুমার।

চিঠিতে পি সন্দোষ কুমার উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে দেওয়া সাম্প্রতিক ভাষণটি বস্তুনিষ্ঠ মূল্যায়নে রাজনৈতিক প্রকৃতির ছিল। এতে ছিল পক্ষপাতমূলক দাবি, বাছাই করা বয়ান এবং সক্রিয় রাজনৈতিক বিতর্কের অধীনে থাকা একটি বিষয়ে জনমতকে প্রভাবিত করার সরাসরি প্রচেষ্টা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + one =