Author Archives: Debabrata Das

জাতীয় দল ছাড়ার জের, রোনাল্ডোকে সাময়িক নির্বাসন

জাতীয় দল ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের জেরে পর্তুগালের ৪১ বছর বয়সি মহাতারকাকে সাময়িকভাবে নির্বাসিত করল দেশের ফুটবল ফেডারেশন। শনিবার ফেডারেশনের তরফে জানানো হয়েছে, গত ৭ অক্টোবরের ঘটনার তদন্তে রোনাল্ডোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দিনে তাঁর বিরুদ্ধে আরও কী ব্যবস্থা নেওয়া হবে, তা নির্ভর করছে তদন্তের ফলাফলের উপর। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি অনুযায়ী, […]

২০ বছরে আইপিএল, উদযাপনের পরিকল্পনায় বিসিসিআই, মুম্বইয়ে বৈঠকে সৌরভ

ভারতীয় ক্রিকেটের ক্যালেন্ডারে আইপিএল এখন শুধু একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা নয়, বরং ক্রিকেটের দুনিয়ায় এক বিরাট বাণিজ্যিক ও বিনোদনমূলক মঞ্চ। সেই প্রতিযোগিতাই এবার পা রাখতে চলেছে দু’দশকে। আইপিএলের ২০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই লক্ষ্যেই আগামী ১৫ অক্টোবর মুম্বইয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন বোর্ডের কর্তারা। সেখানে উপস্থিত থাকার […]

২৪৯ রানও যথেষ্ট নয়! বোলারদের ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে মুখ থুবড়ে পড়ল ভারত

ব্যাটাররা রান তুলেছিলেন পাহাড়প্রমাণ। কিন্তু সেই রান আগলে রাখার দায়িত্ব যাঁদের, সেই বোলাররাই ডোবালেন ভারতকে। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেও ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারল না ভারত। উল্টে ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তুলে ৬ উইকেটে ম্যাচ জিতে নিল ক্যারিবিয়ানরা। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়ল ওয়েস্ট ইন্ডিজ। […]

আইএফএ শিল্ড পেশাদার প্রতিযোগিতা নয়, বিস্ফোরক হাবাস

আইএফএ শিল্ডের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে হেরে ট্রফি হাতছাড়া। সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডকে ৭ গোল দেওয়ার পরও ফাইনালে ভরাডুবি। বৃহস্পতিবার মোহনবাগানের কাছে ডার্বি হারের পর লাল-হলুদ সমর্থকদের মনে প্রশ্ন উঠেছে কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের স্ট্র‍্যাটেজি নিয়ে। দলের সেরা ডিফেন্ডার আনোয়ার আলিকে বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে প্রশ্ন উঠছে। সম্ভবত এএফসির কথা ভেবেই ঝুঁকি নিতে চাননি হাবাস। ম্যাচ […]

ডার্বি জিতে ফের আইএফএ শিল্ড মোহনবাগানের

মোহনবাগান: ১ (জেলকোভিচ)    ইস্টবেঙ্গল: ০ নিজস্ব প্রতিবেদন: ফুটবলপ্রেমী বাঙালির কাছে ডার্বি মানেই এক আলাদা আবেগ। ব্রাজিল বা উরুগুয়ের ফুটবল উন্মাদনার আবহেও ঘরের মাঠে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের দ্বৈরথ যেন সব আনন্দকে ছাপিয়ে যায়। চলতি মরশুমের পরিসংখ্যান বলছিল, দুই প্রধানের লড়াই ছিল সমানে-সমানে। কলকাতা লিগে ম্যাচ ড্র হওয়ার পর, ডুরান্ড কাপে দু’দলই জিতেছিল একটি করে ম্যাচ। […]

রাশিয়ার দাপটে ৪ গোল হজম ক্রিসপিন ছেত্রীর ছাত্রীদের

কলকাতার মাঠে ইতিহাস গড়ার ম্যাচটা জয় দিয়ে স্মরণীয় করে রাখতে পারল না ভারতের মহিলা ফুটবল দল। বৃহস্পতিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে বৃষ্টিভেজা ম্যাচে শক্তিশালী রাশিয়ার কাছে ০-৪ গোলে হারল ভারত। প্রথমার্ধে লড়াইটা বেশ জমিয়ে তুললেও দ্বিতীয়ার্ধে রাশিয়ার একের পর এক আক্রমণের সামনে শেষ পর্যন্ত ভেঙে পড়ে ভারতের রক্ষণ। ফিফা ক্রমতালিকায় ৬৯ নম্বরে থাকা ভারত শুরু থেকেই […]

অভিষেক পোড়েলকে রেখেই বাংলার রঞ্জি দল ঘোষণা, অধিনায়ক অভিমন্যু

বেল পাওয়ার কয়েক দিনের মধ্যেই রঞ্জি ট্রফির দলে জায়গা পেলেন অভিষেক পোড়েল। দিল্লির বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচের জন্য বাংলার ১৬ জনের দলে রাখা হয়েছে এই উইকেটরক্ষক-ব্যাটারকে। বুধবার ঘোষিত দলে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে আলোচনা। অভিষেক সম্প্রতি ধর্ষণের একটি মামলায় বেল পেয়েছেন। সেই ঘটনার মধ্যেই তাঁকে রঞ্জি দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলা। দলের […]

চার গোলের অভিশাপ ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান, আত্মবিশ্বাসী হাবাসের ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিবেদন: আইএফএ শিল্ডের ফাইনালে কলকাতা ডার্বি। বৃহস্পতিবার যুবভারতীতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ডুরান্ড কাপ ফাইনালের চার গোলের অভিশপ্ত রাত ভুলে ঘুরে দাঁড়াতে চাইবে মোহনবাগান। এদিকে ডার্বির আগে খাতায় কলমে খানিকটা হলেও এগিয়ে থাকবে ইস্টবেঙ্গল। নতুন বিদেশি ফুটবলারদের ফর্মই তা বলে দিচ্ছে। গত ম্যাচেই গোল পেয়েছেন একে লোবা ও লুকাস। চোট ও ঠাসা […]

দিল্লির কোচিং দায়িত্বে মহারাজ, আইপিএলের অধরা ট্রফি কি এবার আসবে ‘দাদা’র হাত ধরেই?

অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন। প্রশাসক হিসেবেও সামলেছেন দেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবার কোচ হিসেবেও নিজের ছাপ রাখার পথে সৌরভ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে কোচ হিসেবে প্রথম অভিযানেই দলকে ফাইনালে তুলেছিলেন। সেই সাফল্যের পর এবার আরও বড় দায়িত্ব তাঁর কাঁধে। ভারতের মাটিতে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হলেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। মঙ্গলবার […]

আগারকর সরতেই ভুবির প্রত্যাবর্তন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে বৈভবও

নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার। ৩৬ বছরের অভিজ্ঞ পেসারকে নিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নির্বাচকমণ্ডলী। দীর্ঘ দিন পর দেশের টি-টোয়েন্টি দলে ফিরলেন ভুবনেশ্বর। ভারতের হয়ে তাঁর শেষ টি-টোয়েন্টি ম্যাচও ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ২০২২ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। দীর্ঘ বিরতির পর ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ফের […]