Author Archives: Debabrata Das

বেঙ্গালুরুর আকাশছোঁয়া দর দেখে অবাক সৌরভ, আইপিএলের প্রসারে প্রশংসা সিএবি সভাপতির

মঙ্গলবার আইপিএলের ইতিহাসে নজিরবিহীন দুই বড় আর্থিক ঘটনা সামনে আসে, যা এই লিগের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও শক্তিরই প্রমাণ। একদিনের মধ্যেই রেকর্ড মূল্যে বিক্রি হয় দুই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি—রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে প্রায় পনেরো হাজার কোটিরও বেশি টাকায় রাজস্থান রয়্যালস বিক্রি হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই রেকর্ড ভেঙে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যাদের বিক্রির […]

নিয়মরক্ষার ম্যাচের দল ঘোষণা খালিদের, খেলতে পারবেন রায়ান

এশিয়ান কাপের স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছে ভারতের। তবুও এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে হবে ভারতকে। আগামী ৩১ মার্চ কোচির জওহরলাল নেহেরু আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে ব্লু-টাইগার্সরা। সেই ম্যাচের জন্যই ২৩ সদস্যের দল ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের কোচ খালিদ জামিল। এদিন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন থেকে বিবৃতি দিয়ে দল ঘোষণা করা […]

শর্ট বলের বিরুদ্ধে কেকেআর শিবিরে চলছে বিশেষ প্রস্তুতি, আশার আলো রিঙ্কু সিং 

আইপিএল শুরুর আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না কলকাতা নাইট রাইডার্স। আর সেই প্রস্তুতির অন্যতম বড় ছবি হয়ে উঠেছেন রিঙ্কু সিং। গত কয়েক দিন ধরে কেকেআরের প্র্যাকটিসে একটি বিষয় চোখে পড়ছে—সবচেয়ে আগে মাঠে হাজির হচ্ছেন তিনিই। দল এখনও পুরোপুরি নামার আগেই নিজের কাজ শুরু করে দিচ্ছেন রিঙ্কু। নেট বোলারদের নিয়ে একাই দীর্ঘ সময় ধরে […]

হর্ষিতের বদলি হিসাবে কেকেআরে সুযোগ  বিদর্ভের পেসার সৌরভের

আইপিএল শুরুর আগেই চোটের ধাক্কায় বিপাকে কলকাতা নাইট রাইডার্স। একের পর এক পেসার ছিটকে যাওয়ায় দল গঠনের পরিকল্পনাতেই বড়সড় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই দলে নেই মুস্তাফিজুর রহমান। তার পরপরই চোটের কারণে বাইরে চলে যান হর্ষিত রানা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বাংলার জোরে বোলার আকাশ দীপও ছিটকে যান প্রতিযোগিতা থেকে। এই অবস্থায় […]

যুবভারতীতে লাল-হলুদ ঝড়, মহামেডানকে সাত গোল ইস্টবেঙ্গলের 

সোমবারের ব্যস্ত দিনে যুবভারতীতে ডার্বি ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি ও মহামেডান স্পোর্টিং ক্লাব। একপেশে ম্যাচে ৭০ গোলে মহামেডানকে হারাল অস্কারের ইস্টবেঙ্গল। আনোয়ার আলি ও ইউসেফ এজ্জেজ্জারির জোড়া গোল, একটি করে গোল করেন সউল ক্রেস্পো ও পিভি বিষ্ণু। লিগ টেবিলে সাদা কালো ব্রিগেডের অবস্থান দেখলে এই ফলাফলই প্রত্যাশিত ছিল। তবে শেষ কয়েকটি ম্যাচে মেহরাজুদ্দিন ওয়াডুর […]

আইপিএলের আগে তাণ্ডব অভিষেকের ব্যাটে ! আশায় বুক বাঁধছে হায়দ্রাবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন উদ্যমে আইপিএলের মঞ্চে নামতে চলেছেন অভিষেক শর্মা। সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে তাঁর বিধ্বংসী ব্যাটিং স্পষ্ট করে দিল, তিনি আবার নিজের ছন্দে ফিরছেন। সানরাইজার্স হায়দরাবাদ-এর হয়ে ওপেন করতে নেমে মাত্র ৪২ বলে ৯৪ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। যদিও শতরান থেকে অল্পের জন্য বঞ্চিত হন, তবুও তাঁর ব্যাটিং ছিল আত্মবিশ্বাসে ভরপুর […]

ইস্টবেঙ্গলের ড্রেসিংরুমের পরিবেশে বদল ঘটেনি: অস্কার 

ডার্বিতে নামার আগে চনমনে মেহরাজের ছেলেরা আইএসএলে ২৩ মার্চ  যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং ক্লাব ও ইস্টবেঙ্গল। দুই দলই কাঙ্খিত তিন পয়েন্টের আশায় মাঠে নামবে। শনিবারের অনুশীলনে মহামেডান ম্যাচে তিন পয়েন্ট শুধু নয় গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ারও পরিকল্পনা করছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুঁজো। ফরোয়ার্ড লাইনে জোড়া স্ট্রাইকার নিয়ে খেলার পরিকল্পনা, খেলবেন ইউসেফ এজ্জেজ্জারি ও […]

হর্ষিতের পর এবার আকাশদীপ,  চোটে বিপর্যস্ত কেকেআর শিবির

আইপিএল শুরুর আর মাত্র এক সপ্তাহ বাকি, তার মধ্যেই বড়সড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স শিবির। চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন বাংলার জোরে বোলার আকাশদীপ। শনিবার আনুষ্ঠানিক ভাবে এই খবর নিশ্চিত করেছে কেকেআর কর্তৃপক্ষ। ফলে দলের বোলিং বিভাগে চাপ আরও বেড়ে গেল। আগেই জানা গিয়েছিল, মুস্তাফিজুর রহমান এবং হর্ষিত রানাকে নিয়েও অনিশ্চয়তা রয়েছে। […]

বিরাটদের অনুশীলনে নেই বিতর্কিত পেসার যশ দয়াল ! বোলিং নিয়ে  চাপ বাড়ছে ব্যাঙ্গালোর শিবিরে

ব্যাঙ্গালোর শিবিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে যশ দয়ালকে ঘিরে। গত মরশুমে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া এই পেসারকে হঠাৎ করেই অনুশীলনে দেখা যায়নি। শুক্রবার চিন্নাস্বামীতে দলের অনুশীলন চললেও দয়ালের অনুপস্থিতি নজর কেড়েছে সকলের। আর ঠিক এই সময়েই তাঁর বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। যশ দয়ালের বিরুদ্ধে এক নাবালিকাকে শারীরিক হেনস্থার […]

স্বস্তির হাওয়া নাইট শিবিরে  ফিরছেন নারিন, ফিট হচ্ছেন পাথিরানা

আইপিএল শুরুর আগে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। একদিকে যেমন বিদেশি ক্রিকেটারদের যোগদান নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা প্রায় মিটে গিয়েছে, অন্যদিকে তেমনই চোট সারিয়ে দ্রুত ছন্দে ফিরছেন শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানা। এই দুই খবরে অনেকটাই চাপমুক্ত দলের কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট। সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে। […]