ইস্টবেঙ্গল এফসি ৩ (আকাশ) ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ০ নিজস্ব প্রতিবেদন: কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে বড় জয় পেল ইস্টবেঙ্গল। ক্যালকাটা কাস্টমসকে হারানোর পর আগেই সুপার সিক্সে পৌঁছে গিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচকেও হালকা ভাবে নিল না অর্চিস্মান বিশ্বাসের ছেলেরা। ৭ সেপ্টেম্বর, সোমবার কলকাতা লিগের ডার্বি। তার আগে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারিয়ে […]
Author Archives: Debabrata Das
আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসর ঘোষণায় বিশ্বজুড়ে তাঁর অগণিত অনুরাগীদের মধ্যে নেমে এসেছে আবেগের ঢেউ। তবে এই হতাশার আবহেই কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য মিলেছে আশার খবর। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী বছর আবারও কলকাতার মাটিতে দেখা যেতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। এবার অবশ্য শুধুমাত্র সংবর্ধনা বা দর্শকদের উদ্দেশে শুভেচ্ছা জানানো নয়, মাঠে নেমে খেলতেও দেখা যেতে […]
ভারত ও আফগানিস্তানের মধ্যে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিসিআই। ১৩, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ, যার সবকটিই হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। যদিও ম্যাচগুলো ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে, তবুও এটি আফগানিস্তানের নির্ধারিত ‘হোম সিরিজ’ হিসেবে বিবেচিত হবে। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন শ্রেয়স আইয়ার। টি-টোয়েন্টি […]
নেপালে ভয়াবহ হড়পা বন্যায় বহু মানুষের মৃত্যু এবং অসংখ্য পরিবার সর্বস্ব হারানোর ঘটনায় বিশ্বজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। এই মানবিক বিপর্যয়ের প্রতি সংহতি জানিয়ে দেশের পাশাপাশি বিদেশের ফুটবল অঙ্গনেও দেখা গেল বিশেষ উদ্যোগ। কলকাতা ফুটবল লিগ থেকে শুরু করে স্পেনের লা লিগা সর্বত্রই ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। […]
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা বিশ্ব ফুটবলে এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটাল। দীর্ঘ ২১ বছরের বর্ণময় ক্যারিয়ারের ইতি টেনে আর্জেন্টিনার এই কিংবদন্তি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা প্রকাশ করেছেন। নিজের হাতে লেখা তিনটি পাতার মাধ্যমে তিনি ভক্তদের উদ্দেশে বিদায়ের কথা জানান এবং স্পষ্ট করে দেন যে, এই সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য অত্যন্ত কঠিন […]
বাগানে ফুল ফোটাতে আসছেন স্কটিশ স্ট্রাইকার লি হ্যারি এরউইন। মঙ্গলবার থেকেই অনুশীলনে নেমে পড়বেন তিনি। আইএসএলের আগে মোহনবাগানের শক্তি অনেকটাই বাড়ল। ৩২ বছর বয়সী অভিজ্ঞ লি এরউইনের সঙ্গে সবুজ মেরুনের চুক্তি এক বছরের। ছ’ফুট দু’ইঞ্চি উচ্চতার এরউইন মূলত বক্স স্ট্রাইকার। গোলের মুখ খুলতে সিদ্ধহস্ত। গোল করায় পারদর্শী। উচ্চতা বেশি হওয়ায় সেট পিসে যে কোনও মুহূর্ত […]
থাইল্যান্ডকে ৯৪ রানে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করল ‘উইমেন ইন ব্লু’। ভারতের দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৫ রানেই অলআউট হয়ে যায় থাইল্যান্ড, ১৬.১ ওভারে শেষ হয় তাদের ইনিংস। ভারতের জয়ে বড় ভূমিকা নেন শেফালি ভার্মা। মাত্র ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৬ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন […]
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে নেমে কাস্টমসকে ২-০ গোলে হারিয়ে দাপটের সঙ্গে সুপার সিক্সের টিকিট নিশ্চিত করল তারা। ম্যাচের প্রথমার্ধেই মূল কাজটা সেরে ফেলে ইস্টবেঙ্গল। শুরু থেকেই কাস্টমসের রক্ষণে চাপ তৈরি করে একের পর এক আক্রমণ তুলে আনছিল লাল-হলুদ। সেই আক্রমণের সুফলও মেলে দ্রুত। প্রথমার্ধেই দু’টি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ইস্টবেঙ্গল। […]
ডুরান্ড কাপের ফাইনালে হতাশাজনক পরাজয়ের পর কলকাতা লিগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল মোহনবাগান। জর্জ টেলিগ্রাফকে ৬-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পর এবার তাদের সামনে ছিল রেলওয়ে এফসি। ঘরের মাঠে এই ম্যাচে জয় ছাড়া কোনও বিকল্প ছিল না, কারণ সুপার সিক্সে ওঠার লড়াইয়ে টিকে থাকতে তিন পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শেষ পর্যন্ত প্রথমার্ধে […]
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিশ্বের অন্যতম ধনী ক্রীড়া সংস্থা হলেও নতুন টাইটেল স্পনসর খুঁজতে গিয়ে এবার বেশ সমস্যার মুখে পড়েছে। দেশের মাটিতে অনুষ্ঠিত ভারতীয় দলের আন্তর্জাতিক সিরিজগুলোর জন্য নতুন স্পনসর পাওয়ার উদ্দেশ্যে বোর্ড অনেক আগেই দরপত্র আহ্বান করেছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে প্রায় দুই সপ্তাহ কেটে গেলেও কোনও সংস্থা আনুষ্ঠানিকভাবে আগ্রহ দেখায়নি। ফলে প্রশ্ন উঠছে, […]










